‘মিস হিটলার ২০১৬’

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৬, ১৩:১০আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৩:১৮
image

মিস হিটলার-২০১৬ নব্য নাৎসি ধারার শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মিস হিটলার ২০১৬’ সুন্দরী প্রতিযোগিতা। এবারের মিস হিটলার মুকুটটি জিতে নিয়েছেন এক স্কটিশ নারী। তবে মুকুটবিজয়ীর জাতীয়তা জানা গেলেও তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ছবিতে তার মুখের নিচের দিকের অংশ ঢাকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল অ্যাকশন নামের একটি বর্ণবাদী সংগঠন মিস হিটলার প্রতিযোগিতার আয়োজন করে। তাদের দাবি, যেসব নারী সমর্থক স্পটলাইটে কম আসতে পারেন কিংবা স্বীকৃতি পান না তাদের জন্য সচেনতা গুড়ে তুলতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংগঠনের ওয়েবসাইটে পুরস্কারবিজয়ী যে নারীর ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে ওই নারীর নিচের দিকের মুখ ঢাকা। ওয়েবসাইটে সেই স্কটিশ নারী একটি বক্তব্যও পোস্ট করেছেন। মিস হিটলার ২০১৬ বলেন, ইহুদিদের তিনি শত্রু বিবেচনা করতেন না। ইহুদি-খ্রিস্টান ভেদ নেই; এমন ভাবনা নিয়েই ছোট থেকে বেড়ে উঠেছেন তিনি। তবে এখন তিনি দেখছেন, ইহুদিদের অপপ্রচারকে উপেক্ষা করা যাচ্ছে না। ওই স্কটিশ নারীর দাবি অনুযায়ী সেকারণেই তিনি ন্যাশনাল অ্যাকশনের সঙ্গে যোগ দিয়েছেন।
সুযোগ পেলে কোন ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেবেন এমন প্রশ্নের জবাবে মিস হিটলার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের নাম উল্লেখ করেন। মার্কেলকে একটি শরণার্থী শিবিরে রেখে দেবেন এবং বাকি জীবন তাকে সেখানে কাটাতে বলবেন বলেও জানান মিস হিটলার।
এদিকে ন্যাশনাল অ্যাকশন এবং তাদের আয়োজিত সুন্দরী প্রতিযোগিতার নিন্দা জানিয়েছে দ্য বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস। সংগঠনটির মুখপাত্র বলেন, ‘এটি যে বর্ণবাদী বিদ্বেষ ছড়ায় তা স্পষ্ট। এ পর্যন্ত হওয়া সুন্দরী প্রতিযোগিতাগুলোর মধ্যে এটি সম্ভবত সবচেয়ে বাজে।’

মিস হিটলার-২০১৬ সুন্দরী প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার পর মে মাসে ফেসবুক থেকে প্রতিযোগিতার বিস্তারিত সরিয়ে নেওয়া হয়। আর বিজয়ী ঘোষণা করা হয়েছে টুইটারে।

তরুণদের মাঝে অপপ্রচার চালানোর কারণে আগেও সমালোচিত হয়েছে ন্যাশনাল অ্যাকশন। লন্ডনে এক বিক্ষোভের সময় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মূর্তি বিকৃত করার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ন্যাশনাল অ্যাকশন। সূত্র: ইন্ডিপেনডেন্ট

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম