গুলশান হামলা

হ্যাশট্যাগ-টুইটারে বাংলাদেশকে নিয়ে বিশ্ববাসীর আর্তি

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ১১:৩৯আপডেট : ০২ জুলাই ২০১৬, ১১:৪৭
image

হ্যাশট্যাগ-টুইটারে বাংলাদেশকে নিয়ে বিশ্ববাসীর আর্তি রাজধানী ঢাকায়, গুলশানের রেস্টুরেন্টে হামলার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের আলোচনায় প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পোস্টের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ আর হামলার শিকার হওয়া মানুষদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন টুইটারের ব্যবহারকারীরা। গুলশান হামলার পর বাংলাদেশকে নিয়ে হ্যাশট্যাগও চালু হয়েছে। ওই হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন পোস্ট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন টুইটার ব্যবহারকারীরা।
#PrayForBangladesh  অথবা  #PrayForDhaka অথবা অন্য কোনও হ্যাশট্যাগকে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি সংহতি জানাতে। তাই টুইটার ভরে গেছে বাংলাদেশের নামে দেওয়া শত শত পোস্টে।
প্রসঙ্গত, রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় শুক্রবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। তখনও ওই রেস্টুরেন্টের ভেতরে ২০ জনের বেশি বিদেশি নাগরিক জিম্মি ছিলেন বলে জানা যায়। তাদের উদ্ধারে সমঝোতার চেষ্টা চালানো হয়। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে ৪০ মিনিটের অভিযান শেষে  হলি আর্টিজান রেস্টুরেন্ট নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ এবং নারী ও শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  তবে কমান্ড অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন কূটনৈতিক জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন। তিনি আরও জানান, হামলাকারী কয়েকজনকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযানের সময় সকাল  ৭টা ৪০ মিনিট থেকে ৮টা ২০ মিনিটে পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার পর সকাল ৯টার দিকে আবারও দুটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে হলি আর্টিজান রেস্টুরেন্টের চার বর্গ কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নেয়। গণমাধ্যমকর্মীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। রেস্টেুরেন্টের ভেতরে সন্ত্রাসীরা তখনও জিম্মি করে রেখেছিল দেশি-বিদেশিদের নাগরিকদের। এর মধ্যেই যৌথ বাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করেনি। এই হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টিলিজেন্স। একইসঙ্গে তারা দাবি করেছে, আইএস গুলশানে ২০ জনের বেশি বিদেশি নাগরিককে হত্যার কথা জানিয়েছে। সূত্র:  টুইটার 

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম