মালয়েশিয়ার পানশালায় হামলার নেপথ্যেও আইএস!

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৬, ১৫:১৬আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৫:১৬
image

গত সপ্তাহে মালয়েশিয়ার পানশালাটিতে হামলা হয় গত সপ্তাহে রাজধানী কুয়ালালামপুরের একটি পানশালায় হামলার ঘটনায় শুরু থেকেই জঙ্গি সংশ্লিষ্টতার আশঙ্কা নাকচ করে আসছিলো কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এ ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করেছে দেশটির পুলিশ। পুলিশের অভিযোগ সত্য হলে এটিই হবে মালয়েশিয়ায় আইএসের প্রথম হামলা।
গত ২৮ জুন কুয়ালালামপুরের মভিদা বার ও রেস্টুরেন্টে বোমা হামলার ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও আহত হন আটজন। প্রাথমিকভাবে হামলার নেপথ্য কারণ হিসেবে ব্যবসায়িক দ্বন্দ্ব,প্রতিশোধপরায়ণতা বা টার্গেট কিলিং-এর সম্ভাব্যতা উল্লেখ করা হয়। তবে এবার পুলিশ বলছে ব্যবসায়িক শত্রুতার জের নয়, আইএস জঙ্গিরাই এ হামলা চালিয়েছে।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, ‘হামলায় আইএসের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। হামলাকারীদের মধ্যে দুজন সিরিয়ায় আমাদের যেসব নাগরিক আইএসের পক্ষে লড়াই করেছে তাদের কাছ থেকে নির্দেশনা পেয়েছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চরমপন্থার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে মালয়েশিয়া। সর্বশেষ হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হলেও পুলিশ জানায় আটককৃতরা হামলার সঙ্গে সরাসরি জড়িত নয়। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম