বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল ভারতীয় আইএস সদস্যের

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৬, ২১:০০আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২২:২৪

বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল ভারতীয় আইএস সদস্যের
আইএসের সঙ্গে যোগাযোগ রয়েছে-এমন সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দারা। সোমবার রাতে বর্ধমান থেকে মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসা নামে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। মঙ্গলবার ভোরে কলকাতার ভবানী ভবনে নিয়ে এসে টানা বেশ কয়েক ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দাদের দাবি, আইএস-এর সঙ্গে মুসাউদ্দিনের সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। এমনকি বাংলাদেশি জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ ছিল তার।

বীরভূমের লাভপুরের বিডিও পাড়ায় বাড়ি মুসার। সে তার স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন ধরে তামিলনাড়ুর তিরুপ্পুরে থাকত বলে গোয়েন্দারা জানিয়েছেন। আর সেখান থেকেই নাকি বিভিন্ন জঙ্গি সংঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত সে। ওই যুবকের সঙ্গে সিরিয়ার আইএস জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় নেতা সফি আরমারের নিয়মিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কথা হতো বলে মনে করছেন গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, বছর পঁচিশের মুসার সঙ্গে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সন্দেহভাজন দু’জন জঙ্গির যোগাযোগ ছিল। টানা দশ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি ছুরি এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

গোয়েন্দাদের দাবি, সোমবার চেন্নাই থেকে ট্রেনে চেপে হাওড়ায় আসে মুসাউদ্দিন। তারপর সে ধর্মতলায় গিয়ে ধারালো অস্ত্র কেনে। চেন্নাই থেকেই গোয়েন্দারা তার পিছু নিয়েছিলেন। পরে বর্ধমান রেল পুলিশের সাহায্য নিয়ে বর্ধমান স্টেশনে তাকে আটক করা হয়।

বর্ধমান জিআরপি থানায় তাকে রাতভর জেরা করেন বর্ধমান জেলার পুলিশ সুপার, কেন্দ্রীয় গোয়েন্দারা এবং সিআইডি কর্মকর্তারা। সেখান থেকেই ভোরে তাকে ভবানী ভবনে সিআইডি দফতরে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করা  হয়। বুধবার তাকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। সৌজন্যে: আনন্দবাজার।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম