টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

‘থ্রিমা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল জঙ্গিরা!

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৬, ১৫:১৪আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৯:৪২
image

‘থ্রিমা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল জঙ্গিরা! গুলশানের হলি আর্টিজান বেকারির হামলাকারীরা ‘থ্রিমা’ নামের একটি নিরাপদ মেসেজিংয়ের অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করেছিল। জিম্মিদের নৃশংসভাবে হত্যা করার পর সেই ছবি আপলোড করে তা পাঠাতে ওই অ্যাপটি ব্যবহার করা বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ দাবি করা হয়। তাদের দাবি, প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এই অ্যাপ ব্যবহার করা হয়েছিল। আর এতে তারা সফলও হয়েছে।
উল্লেখ্য, ‘থ্রিমা’ হলো নিরাপদ মেসেজিংয়ের একটি অ্যাপ্লিকেশন। এটি ব্যবহার করে বার্তা পাঠালে ওই অ্যাপ নিজে নিজেই তা সার্ভার থেকে মুছে ফেলতে পারে। পরিচয় গোপন রেখে এটি ব্যবহার করা যায় বলে ব্যবহারকারীকে শনাক্ত করা যায় না। আর তাই গুলশান হামলার তদন্তে ওই অ্যাপ ব্যবহারের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে টাইমস অব ইন্ডিয়া। তারা বলছে, এতে ওই রাতের ফরেনসিক তথ্য পাওয়ার কাজটি কঠিন হয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, বাংলাদেশের কর্তৃপক্ষ আক্রমণকারী ও জঙ্গি সংগঠন জেএমবির মধ্যকার সম্পর্ক বের করার চেষ্টা করছেন।
র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে যেটুকু জানা গেছে তা থেকে বলতে পারি, জেএমবির সঙ্গে এদের যোগসূত্র আছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের সাহায্যকারী হিসেবে আরও ছয়জনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত মঙ্গলবার নাম প্রকাশ না করা দুজন সন্দেহভাজনকে জেরা করা হয়। এদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি কর্তৃপক্ষ। একজন হাসাপাতালে চিকিৎসাধীন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, উইকিপিডিয়া

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক