গুলশান হামলায় শোক ও নিন্দা

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত: সুষমা

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৬, ১৪:৫৫আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৫:১৬
image

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত: সুষমা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে থাকবে ভারত। কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে। গুলশান হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ মাহমুদ আলীকে লেখা চিঠিতে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
জুলাইয়ের ৩ তারিখের ওই চিঠিতে হামলায় নিহত নিরাপরাধ মানুষের জন্য শোক জানানো হয়। এ ধরনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর নিন্দাও জানান সুষমা।
ওই চিঠিতে তিনি বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলায় নিহতদের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
যে রমজান মাসে যখন সত্যিকারের ধার্মিক মানুষদের চৈতন্য আধ্যাত্মিক পর্যায়ে উন্নীত হয় ঠিক তখন এইরকম নীতিবিবর্জিত হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন সুষমা। তিনি লিখেছেন, ‘এর মধ্য দিয়ে প্রমাণ হয়, সন্ত্রাসবাদের কোনও ধর্ম নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার তার সর্বোচ্চ চেষ্টা করবে যেন এ ধরনের হামলা আর না হয়।’
সুষমা চিঠিতে লিখেছেন, বাংলাদেশের এই দু:সময়ে ভারত সন্ত্রাসবাদ ইস্যুতে দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে। তিনি লিখেছেন, সমাজকে রক্ষা করতে বিদ্বেষ-সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবে ভারত।
চিঠিতে সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পক্ষেও মত দেন সুষমা।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম