তাইওয়ানের রাজধানীতে তাইপে’র একটি ব্যস্ততম যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের ওই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তাইপের সোংশান স্টেশনে বুধবার দিবাগত রাতে এ বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রীর শরীর মারাত্মকভাবে পুড়ে যায়।
পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, তারা আতশবাজিসদৃশ একটি ভাঙ্গা টিউবে বিস্ফোরক দ্রব্য পেয়েছে।
প্রধানমন্ত্রী লিন চুয়ান একে একটি ‘বিদ্বেষমূলক’ ঘটনা বলে উল্লেখ করেছেন।
/এমপি/








