ভিডিওতে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা হত্যার ডাক

আবারও ভারতে জিহাদের আহ্বান আল কায়েদার, সতর্ক দিল্লি

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ০৮:৫০আপডেট : ০৯ জুলাই ২০১৬, ০৯:১৫

আবারও ভারতে জিহাদের আহ্বান আল কায়েদার, সতর্ক দিল্লি সম্প্রতি আল কায়েদার নামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ভারতীয় উপমহাদেশে আবারও জিহাদের ডাক দেওয়া হয়। ওই ভিডিও যে আল কায়েদার, তা নিশ্চিত করেছে ভারতীয় গোয়েন্দারা। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণে কাজ করা বিতর্কিত সংস্থা সাইট ইন্টিলিজেন্স-এর ওয়েবসাইটেও ওই ভিডিওর বরাতে খবর প্রকাশ করা হয়েছে।
নতুন ওই ভিডিও বার্তায় উপমহাদেশের আল কায়দা প্রধান মৌলানা আসিম উমর পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের খুনের নির্দেশ দিয়েছেন। মুসলিমদের প্রতি তার আহ্বান, আইএএস ও আইপিএস অফিসারদের খুন করতে শুরু করুক তারা। তাঁদের ওপর লুঠপাট চালাক, যাতে তা দেখে উদ্বুদ্ধ হয়ে অন্যরা দেশে দাঙ্গা বাধাতে পারে।
ভিডিওটি আল কায়েদার, তা নিশ্চিত হওয়ার পরেই শুক্রবার থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেয় দিল্লি পুলিশ। এশিয়ান এজের খবরে বলা হয়েছে, কর্মকর্তাদের কর্মস্থলের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
ভিডিওতে উমর বলেছেন, ভারত রাষ্ট্র ও তার প্রতিটি বিভাগ ভারতীয় মুসলিমদের ওপর ‘হামলা’-র জন্য দায়ী। না হলে এত সহজে মুসলিমদের ‘খতম’ করা যেত না। মুসলিম যুবকদের পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে  দেশজুড়ে খুন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করার আহ্বান জানিয়েছেন তিনি।
আল কায়দা প্রধানের বক্তব্য, ভারতীয় মুসলিমরা সিরিয়ার দিকে তাকাক, তাদের জঙ্গি ভাইদের পদাঙ্ক অনুসরণ করুক, দেখুক, কীভাবে একের পর এক জঙ্গি জন্ম নিয়ে গোটা এলাকা তছনছ করে দিয়েছে৷

আলকায়দা প্রধানের নয়া এই ভিডিও বার্তা যদিও হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় গোয়েন্দা অফিসাররা। আইএএস, আইপিএস অফিসারদের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় সরকারী সূত্রের খবর। একই সাথে বোঝার চেষ্টা হচ্ছে, নয়া এই ভিডিও ঠিক কতটা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম