সেনাবাহিনীর গুলিতে হিজবুল নেতাসহ নিহত তিন, থমথমে জম্মু-কাশ্মিরে কারফিউ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ০৯:৩৪আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৭:১৫
image

সেনাবাহিনীর গুলিতে হিজবুল নেতাসহ নিহত তিন, থমথমে জম্মু-কাশ্মিরে কারফিউ ভারতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রাণ হারিয়েছেন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান মুজফফর ওয়ানি। অনন্তনাগের কোকেরনাগ এলাকায় তার বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে তিনি নিহত হন বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলৌমা ও শ্রীনগরের আংশিক অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। এদিকে অশান্ত পরিস্থিতিতে ‘অমরনাথ যাত্রা’ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে এসব কথা বলা হয়েছে।
হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান মুজফফর ওয়ানি ছিলেন ২২ বছর বয়সী তরুণ। ভারতীয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, তরুণদের ভারতবিরোধী সন্ত্রাসে শামিল হওয়ার ডাক দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে সম্প্রচারিত একাধিক ভিডিওতে দেখা গেছে তাকে। বলা হচ্ছে,  সে নিজে সরাসরি সন্ত্রাসে শামিল হয়নি বা একটিও গুলিও হয়ত ছোঁড়েনি। কিন্তু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত করার পিছনে মাথা ছিল বুরহান।
শেষ তাকে দেখা গিয়েছিল গত মাসে অনন্তনাগে তিন পুলিশকর্মীর নিহত হওয়ার পর সোস্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওতে। তাতে সে পুলিশের ওপর আরও হামলার হুমকি দেয়। ভারতে তার পরিচিতি কাশ্মির উপত্যকায় ‘সন্ত্রাসবাদের পোস্টার বয়’! মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় তার নাম ছিল।
বুরহানকে মরিয়া হয়ে খুঁজছিল পুলিশ। তার অবস্থান জানাতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারও  ঘোষণা করা হয়েছিল। শনিবার গোয়েন্দা সূত্রে পাওয়া আগাম খবরের ভিত্তিতে তাকে খুঁজে বের করে নিরাপত্তাবাহিনী। সকালে বুমদুরা গ্রামে তাকে ঘিরে ফেলে পুলিশ ও সেনার যৌথ দল। সংঘর্ষে আরও ২ জঙ্গির সঙ্গে সে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বুরহান নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারানোর পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সহিংসতার কারণে অমরনাথ যাত্রা স্থগিত করে দিয়েছে নিরাপত্তারক্ষীরা। একইসঙ্গে রাজ্যের বেশকিছু জায়গায় বন্ধ করে দেওয়া হয়ছে ইন্টারনেট পরিষেবা। এছাড়াও অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাসি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম