উত্তাল কাশ্মির, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৬, ০০:২২আপডেট : ১০ জুলাই ২০১৬, ০৯:০৩

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রাণ হারানো হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কাশ্মির। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৯৬ জন সদস্যও রয়েছেন।

৯ জুলাই ২০১৬ শনিবার কারফিউ আর বাধা উপেক্ষা করে বুরহান ওয়ানির মৃতদেহ নিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন থানা, বিজেপি অফিস এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিক্ষোভকারীরা তিনটি থানা ও দুটি সরকারি ভবনে আগুন দিয়েছে বলে দুই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সংহিসতায় তিন পুলিশ নিখোঁজ হয়েছে জানিয়ে জম্মু ও কাশ্মির পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এ এম সাহাই বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও গুলি ছুড়তে ‘বাধ্য হন’ কর্মকর্তারা।”

উত্তাল কাশ্মির, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১

পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের অধিকাংশ এলাকা ও দক্ষিণ কাশ্মিরের বেশ কয়েকটি এলাকায় সান্ধ্য আইন জারি করে কর্তৃপক্ষ। শ্রীনগরে ব্যাংক ও অন্যান্য অফিস, দোকানপাট বন্ধ রয়েছে।

এনডিটিভি’র খবরে বলা হয়, দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ট্রাল শহরের ঈদগাহে এই জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের বাধা উপেক্ষা করে সেখানে জড়ো হয় মানুষ। সেখানে কাশ্মিরবাসীর আত্মনিয়ন্ত্রণের প্রসঙ্গ উঠে আসে। জানাজার পর জনতার বিক্ষোভ আরও তীব্র রূপ ধারণ করে।

উল্লেখ্য, অনন্তনাগের কোকেরনাগ এলাকায় তার বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে বুরহান নিহত হন বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলৌমা ও শ্রীনগরের আংশিক অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। এদিকে অশান্ত পরিস্থিতিতে ‘অমরনাথ যাত্রা’ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

উত্তাল কাশ্মির, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১১

শুক্রবার সেনা ও পুলিশ যৌথ অভিযানে বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। গতকাল সন্ধ্যায় বুরহানের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হিজবুল কমান্ডার নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রীনগর এবং দক্ষিণ কাশ্মিরের বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কাশ্মিরে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। দক্ষিণ কাশ্মীরে বন্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবাও। সংঘর্ষ নিয়ন্ত্রণে কাশ্মিরের স্বাধীনতাপন্থী নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম