‘জীবিত বুরহানের চেয়ে কবরের বুরহান বেশি শক্তিশালী’

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৬, ১৫:৫২আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৫:৫২
image

‘জীবিত বুরহানের চেয়ে কবরের বুরহান বেশি শক্তিশালী’ জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মনে করেন, কাশ্মিরের স্বাধীনতা প্রশ্নে নতুন দিনের আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিলেন হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি।  টুইটার পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রাণ হারানো হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার (৯ জুলাই ) থেকে নতুন করে উত্তাল হয়ে ওঠে কাশ্মির। এদিন কারফিউ আর বাধা উপেক্ষা করে বুরহান ওয়ানির মৃতদেহ নিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ।
এই প্রেক্ষাপটে এক টুইটার পোস্টে ওমর আব্দুল্লাহ লিখেছেন, ‘আমার কথা মনে রাখুন। সামাজিক মাধ্যমে বুরহান যতো মানুষকে জঙ্গিবাদে ভেড়াতে পারতেন, তার চেয়ে অনেক বেশি মানুষেকে যুক্ত করতে পারবেন কবর থেকে।’
অপর এক টুইটার পোস্টে তিনি বলেছেন, যারা হাতে অস্ত্র তুলে নিয়েছেন, বুরহানই তাদের শেষ প্রতিনিধি নন। তিনি মন্তব্য করেন, কাশ্মির সমস্যার সমাধান অস্ত্র দিয়ে নয়, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এটাই নিজ দল ন্যাশনাল কনফারেন্সের অবস্থান, জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিক্ষুব্ধ পরিস্থিতিতে কাশ্মিরজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। জম্মুতে সাময়িক সময়ের জন্য অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। স্কুল বোর্ড পরীক্ষাও বন্ধ রাখা হয়েছে।
বিক্ষোভকারীদের ওপর গুলিও চালানো হয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত ২০০ জনের প্রায় অর্ধেকই নিরাপত্তা বাহিনীর সদস্য।
/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম