ইতালির ট্রেন দুর্ঘটনা

নিহতের সংখ্যা বেড়ে ২৫, দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ০৯:৫২আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১১:১০
image

দুর্ঘটনাস্থল পরিদর্শনে মাত্তিও রেনজি ইতালিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি রেল লাইনে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইতালির দক্ষিণাঞ্চল পুগলিয়ায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। টেন দুটি বারি ও বারলেত্তা শহর দুটি থেকে আসছিল।
ওই দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বহু যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে রক্তদান করার আহ্বান জানিয়েছে।
ভালো আবহাওয়া থাকার পরেও কেন এই দুর্ঘটনা হলো সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী রেনজি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
রেনজি বলেন, ‘এটি এক বেদনাপূর্ণ মুহূর্ত। আমি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। কারণ অনুসন্ধানে ও দোষী ব্যক্তিকে খুঁজে বের করতে অনতিবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছি। আমি মনে করি, এ বিষয়ে স্বচ্ছতা থাকা উচিত। সেখানে কি ভুল হয়েছিল, তা বের না করা পর্যন্ত আমরা থামছি না।’  

আহত ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকটি বগি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র: বিবিসি।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম