আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রুল উপেক্ষা

বিমান প্রতিরক্ষা অঞ্চল স্থাপন নিয়ে আগের অবস্থানে অনড় চীন

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৬:০৯আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৬:০৯
image

বিবাদপূর্ণ দক্ষিণ চীন সাগর এলাকা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রুল প্রত্যাখ্যান করে দক্ষিণ চীন সাগরে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ স্থাপনকে আবারও নিজেদের অধিকার বলে দাবি করলো চীন। চীনের সহ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিনের দেওয়া এক বিবৃতিতে নতুন করে এ দাবি করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি খারিজ করে দেয়। চীন ও ফিলিপাইনের মধ্যে সমুদ্রসীমার অধিকার নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে হেগে পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন ট্রাইব্যুনালটি গঠন করে জাতিসংঘ। ট্রাইব্যুনালের রুলে বলা হয়, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করে চীন, ফিলিপাইনের জাহাজ ও মাছ ধরা এবং তেলখনি প্রকল্পগুলোকে বিপদের মধ্যে ফেলছে।

তবে ট্রাইব্যুনালের রায় অগ্রাহ্য করবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল চীন। দেশটির দাবি, সমুদ্রসীমা বিষয়ে নির্দেশ জারি করার কোনও এখতিয়ার এই ট্রাইব্যুনালের নেই।

এমন প্রেক্ষাপটে বুধবার আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানায় চীন সরকার। সহ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন বলেন, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে দক্ষিণ চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল স্থাপন করবে চীন। হুমকির মাত্রা বিবেচনা করেই বিমান প্রতিরক্ষা অঞ্চল স্থাপন করা না করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশগুলোকে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের বিরোধ রয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/



সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম