রাজ্যপালের সিদ্ধান্তকে 'অসাংবিধানিক' ঘোষণা, অরুণাচলে কংগ্রেস সরকার পুনর্বহাল

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৭:০৫আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৭:০৯
image

ভারতের সুপ্রিমকোর্ট ভারতের অরুণাচল প্রদেশে বিধানসভার অধিবেশন এক মাস এগিয়ে আনার ব্যাপারে রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়ার সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে কংগ্রেস সরকারকে ক্ষমতায় ফেরানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। বুধবার এই রায়ের ফলে উত্তরাখণ্ডের পর উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যেও ধাক্কা খেল বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। এদিকে আদালতের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী নবাম তুকি বলেছেন, এর ফলে দেশে সুস্থ গণতন্ত্র রক্ষার পথ প্রশস্ত হবে।
গত বছরের শেষ দিক থেকেই অরুণাচলে রাজনৈতিক অস্থিরতা চলছিল। ৬০ সদস্যের বিধানসভায় ৪৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ২১ জনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপরেই রাজ্যপাল বিধানসভার অধিবেশন এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। অরুণাচল বিধানসভার ষষ্ঠ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে। কিন্তু রাজ্যপালের নির্দেশে তা শুরু হয় গত বছরের ১৬ ডিসেম্বর থেকে। এই অধিবেশনেই নবাম তুকি সরকারের পতন হয়।

রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তুকি। তবে এতদিন শীর্ষ আদালত কোনও রায় দেয়নি। এরই মধ্যে গত ২০ ফেব্রুয়ারি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কংগ্রেস বিধায়ক কালিখো পুল। তাকে সমর্থন করেন ১৮ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক এবং দু জন স্বতন্ত্র বিধায়ক। এছাড়া ১১ জন বিজেপি বিধায়ক বাইরে থেকে নতুন সরকারকে সমর্থন করেন। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের রায়ে সেই সরকারের বৈধতা খারিজ হয়ে গেল।

এদিন শীর্ষ আদালতের বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে অরুণাচলে কংগ্রেস সরকারকে ক্ষমতায় ফেরানোর সিদ্ধান্ত নেয়। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি দীপক মিশ্র, এম বি লোকুর, পি সি ঘোষ এবং এন ভি রমানা। সুপ্রিম কোর্টের এই বেঞ্চ বলেছে, গত বছরের ৯ ডিসেম্বর রাজ্যপালের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিধানসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আর বহাল থাকছে না। সূত্র: এবিপি আনন্দ, এনডিটিভি

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম