ভিডিওতে দেখুন ফ্রান্সে ট্রাক হামলার পর উৎকণ্ঠিত মানুষের ছোটাছুটি

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ১৩:৩৩আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৩:৩৮
image

ভিডিওতে দেখুন ফ্রান্সে ট্রাক হামলার পর  উৎকণ্ঠিত মানুষের ছোটাছুটি ফ্রান্সের নিস শহরের ট্রাক হামলা থেকে বাঁচতে উদভ্রান্তের মতো ছোটাছুটি করছিলেন হামলাস্থলে থাকা মানুষেরা। সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিওতে। 
হামলায় এ পর্যন্ত ৮৪ জন নিহত এবং বেশ ক'জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
ফ্রান্সের নিস শহরের হামলায় আইএস-এর দায় স্বীকারের খবর দিয়েছে এক ফরাসি মিডিয়া। আজারবাইজানভিত্তিক সংবাদ সংস্থা ট্রেন্ড-এর এক খবরে এ কথা জানানো হয়েছে। তবে আইএস-এর ওই কথিত দায় স্বীকারের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ট্রাক হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে চলমান রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। শুক্রবার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
বৈশ্বিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী বেসরকারী সংগঠন সাইট ইন্টিজেন্স সাধারণত এ ধরনের ঘটনায় সবার আগে দায় স্বীকারের খবর প্রকাশ করে থাকে। সেই সাইট ইন্টিলিজেন্স-ও এখনও আইএস-এর দায় স্বীকারের ব্যাপারে কিছু জানায়নি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক বিশ্লেষক নাদা বাকোসের মতে হামলাটি আল কায়েদা এবং আইএস ধাঁচের। তিনি বলেন, ‘তাদের একটি প্লেবুক আছে। সেখানে এ ধরনের হামলার উল্লেখ আছে। তারা তাদের অনুসারীদের এ ধরনের সহিংসতা চালানোর উসকানি দিচ্ছে’।
গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি আছে। ইতোমধ্যে সে জরুরি অবস্থা তিন দফা বাড়িয়ে তা ২৬ জুলাই পর্যন্ত করা হয়। ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট নিরাপদে আয়োজনের কথা মাথায় রেখে শেষবার জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার আগেই বাস্তিল দিবসে হামলার প্রেক্ষাপটে আবারও তিন মাসের জন্য তা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। আগামী ২৬ জুলাই থেকে বর্ধিত জরুরি অবস্থা কার্যকর হবে।


দেখুন সেই ভিডিও:
/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম