২০১০ সালেই ট্রাককে অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছিল আল কায়েদা!

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ১৪:৫৬আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৪:৫৬
image

যে ট্রাকটি দিয়ে ফ্রান্সের নিস শহরে হামলা চালানো হয় ২০১০ সালেই ট্রাককে অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ইয়েমেন আলকায়েদা পশ্চিমে বসবাসকারী তাদের অনুসারীদের এই পরামর্শ দিয়েছিল। ২০১৪ সালে আইএসের একজন মুখপাত্রও অনুসারীদের একই ধরনের পরার্মশ দেন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের জিহাদিরা সাধারণত হামলায় ট্রাক-গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। ২০১০ সালে আল কায়েদার ইয়েমেন শাখা তাদের ওয়েব ম্যাগাজিনে দেওয়া নিবন্ধে ট্রাককে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য পশ্চিমা বিশ্বে থাকা তাদের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছিল। পিকআপ ট্রাককে ঘাস কাটার যন্ত্রের মতো করে ব্যবহার করতে বলা হয়েছিল। তবে সে পিকআপ ট্রাক দিয়ে ঘাস কাটা নয়, ‘আল্লাহর শত্রুদের উপড়ে ফেলার’ আহ্বান জানানো হয়েছিল।
২০১৪ সালের সেপ্টেম্বরে আইএস-এর মুখপাত্র একই ধরনের হামলার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আইএসের শত্রুদের গাড়িচাপা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নাইসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে। স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,  ট্রাকের ধাক্কায় অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। সূত্র: সিএনএন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম