ফ্রান্সে বাস্তিল দিবসে হামলা

দুইদিন আগেই ট্রাকটি ভাড়া করেন হামলাকারী

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ১৬:৩৫আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৬:৩৫
image

যে ট্রাকটি নিয়ে হামলা চালানো হয় ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপনকারীদের ওপর হামলার দুইদিন আগে ট্রাকটি ভাড়া করেন হামলাকারী। পুলিশ সূত্র এবং ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। তাছাড়া ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওই গাড়ি চারকের নামও প্রকাশ করা হয়েছে। তবে সেই খবরের সত্যতা নিশ্চিত করেনি গার্ডিয়ান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দুইদিন আগে নিস শহরের পার্শ্ববর্তী সেইন্ট-লঁরা-দু-ভার থেকে ট্রাকটি ভাড়া করেন চালক। বিস্তারিত জানতে ফরেনসিক কর্মকর্তারা গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করছেন। এরইমধ্যে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রাক চালককে শনাক্ত করেছে পুলিশ। তিনি তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। ৩১ বছর বয়সী এ ব্যক্তি একাই হামলা চালিয়েছেন নাকি তার কোনও সহযোগী ছিল তা নিশ্চিত হতে ব্যাপক পুলিশি অভিযান চলছে। ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমে ট্রাক চালকের নামও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে তার নাম মোহাম্মদ লাহৌআইজ বৌহলেল। তবে খবরটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। দুই কিলোমিটার এলাকা পর্যন্ত তিনি বেপরোয়াভাবে ট্রাকটি চালিয়ে যান। আতঙ্কিত লোককজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ট্রাক চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। ফরাসি তদন্ত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, ‘সহিংসতা সৃষ্টিকারী হিসেবে পুলিশের কাছে ট্রাক চালকের পরিচিতি ছিল। সে অস্ত্রও ব্যবহার করত। তবে তার কোনও সন্ত্রাসবাদী সংযোগ ছিল না।’

হামলাকারী ট্রাক চালক নিহত হওয়ার পর ওই ট্রাক থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কিছু অস্ত্র ভুয়া ছিল।সূত্র: গার্ডিয়ান, টেলিগ্রাফ

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম