অচল কাশ্মিরে এবার বন্ধ করা হলো সংবাদপত্র

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ০৯:২১আপডেট : ১৭ জুলাই ২০১৬, ০৯:২৪
image

খালি রাস্তায় পুলিশের টহল কাশ্মিরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থায় এবার বন্ধ করা হলো একাধিক সংবাদপত্র।
শুক্রবার (১৫ জুলাই) মধ্যরাতে কাশ্মিরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক উর্দু ও ইংরেজি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করেছে জম্মু-কাশ্মির পুলিশ।
পুলিশ জানিয়েছে, শ্রীনগরের র‌্যানগ্রেথ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্রথমে অভিযান চালায় বিশাল পুলিশ ও সেনাবাহিনী। কাশ্মিরের স্থানীয় পত্রিকা ‘গ্রেটার কাশ্মির’এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। পত্রিকাটির অনলাইন ভার্সনে এ কথা জানানো হয়েছে। তারা জানান, প্রকাশনা বন্ধ করে দেয় পুলিশ। বাজেয়াপ্ত করে ‘গ্রেটার কাশ্মির’ সংবাদপত্রের কয়েকটি প্লেট ও ‘কাশ্মির উজমা’ পত্রিকার পঞ্চাশ হাজার কপি। এ সময় পুলিশ প্রকাশনা কর্মীদের গালাগালি এবং মারধরও করে।
ছাপাখানা ‘কে টি প্রেস’-এর মালিক রাজা মহিউদ্দিন জানান, তার ছাপাখানায় ‘কাশ্মির রিডার’, ‘কাশ্মির টাইমস’, ‘কাশ্মির অবজার্ভার’, ‘দ্য কাশ্মির মনিটর’ ইত্যাদি একাধিক সংবাদপত্র ছাপা হয়। তিনি বলেন, ‘হঠাৎ করেই পুলিশ বন্ধ করে দেয় প্রেস। আমাদের তিন জন কর্মীকেও গ্রেফতার করে।’
‘রাইজিং কাশ্মির’ সংবাদপত্রের এক মুখপাত্র জানিয়েছেন, ভোর চারটার দিকে লাল চক এলাকায় পৌঁছায় তাদের পত্রিকার গাড়ি। বিক্রিও শুরু হয়। হঠাৎ পুলিশ এসে সব কপি উঠিয়ে নিয়ে চলে যায়।
জম্মু-কাশ্মীরের দশটি জেলায় এখনও জারি রয়েছে কারফিউ। আট দিনেও কাটেনি অচলাবস্থা। বুরহানের জন্মস্থান ত্রাল এখনও বিক্ষুব্ধ। প্রতিদিনই সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে জনগণ। এছাড়াও কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে কারফিউ ভেঙে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয় জনতা। এমন অবস্থায় দূর-দূরান্তের গ্রামেও কারফিউ জারি রয়েছে। বিচ্ছিন্ন রয়েছে টেলি যোগাযোগ।
শনিবার কুপওয়ারা এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদী জনতা। সেখানে সেনা জওয়ানদের গুলিতে নিহত হন একজন। কুপওয়ারা ছাড়াও আরও কিছু এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চলমান সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।

বুরহানের মৃত্যুতে অগ্নিকুণ্ড কাশ্মির

উল্লেখ্য, ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহানের নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভের মাত্রা বেড়ে গেলে কাশ্মিরের দশটি জেলা, এমনকি দূরবর্তী গ্রামেও কারফিউ জারি করা হয়।

সূত্র: গ্রেটার কাশ্মির, আনন্দবাজার পত্রিকা।  

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম