দুইদিন আগে নিসের রাস্তায় মহড়া চালিয়েছিল হামলাকারী!

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ২০:১৭আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২২:০১
image

যে ট্রাকটি ব্যবহার করে হামলা চালানো হয়েছিল ফ্রান্সের নিস শহরে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে হামলার করার কয়েকদিন আগে ওই রাস্তায় মহড়া দিয়েছিল গাড়ি চালক লাহৌআইজ বৌহলেল। গত সপ্তাহের মঙ্গল ও বুধবার প্রস্তুতি হিসেবে উপকূলীয় এলাকা প্রমেনাদের রাস্তাটিতে ওই চালক  অনুশীলন করে। আর বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনে অংশ নেওয়া হাজার হাজার মানুষের ওপর ট্রাক নিয়ে হামলা চালায় বৌহলেল। ইউরোপ ওয়ান রেডিওর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বেপরোয়াভাবে ওই জমায়েতের দিকে ছুটে আসে। আতঙ্কিত লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি,ওই ট্রাক চালক মানুষকে ট্রাকচাপা দেওয়ার পাশাপাশি গুলিও চালিয়েছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৮৪ জন নিহত হন, আহত হন ২০২ জন। নিহতদের মধ্যে ১০ জন শিশুও রয়েছে।
শুক্রবার ট্রাক চালক বৌহলেলকে শনাক্ত করে পুলিশ। তিনি তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই দিন আগে বৌহলেলকে হামলাস্থলে গাড়ি চালাতে দেখা গেছে। তিনি গভীরভাবে জায়গাটি পর্যবেক্ষণ করছিলেন।  ইউরোপ ওয়ান রেডিও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তাকে ওই অবস্থায় শনাক্ত করা হয়েছে।

ফ্রান্সে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে
মোহাম্মদ লাহৌআইজ বৌহলেলের বয়স ৩১ বছর। পুলিশ সূত্র এবং ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দুইদিন আগে নিস শহরের পার্শ্ববর্তী সেইন্ট-লঁরা-দু-ভার থেকে ট্রাকটি ভাড়া করেন চালক। তিউনিসিয়ার নিরাপত্তাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৌহলেল প্রায়ই তিউনিসিয়ায় আসা-যাওয়া করত। সর্বশেষ আট মাস আগেও তিনি দেশটিতে গিয়েছিল ওই চালক।  

নিস শহরে হামলার ঘটনায় নতুন করে এক পুরুষ ও এক নারী সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ফ্রান্সের বিচারিক সূত্রের বরাত দিয়ে রবিবার খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ নিয়ে নিস হামলায় জড়িত সন্দেহে আটকের সংখ্যা সাতে দাঁড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়,নিস হামলায় জড়িত সন্দেহে শুক্রবার একজনকে এবং শনিবার সকালে চারজনকে গ্রেফতার করা হয়। আর রবিবার আরও দুজনকে গ্রেফতারের খবর জানানো হলো।
এদিকে ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদারের জন্য ১ লাখ ২০ হাজার পুলিশ ও সেনা সদস্যদের পাশাপাশি ১২ হাজার রিজার্ভ পুলিশকে যোগ দিতে বলা হয়েছে। সেইসঙ্গে যেসব ফরাসি দেশের সুরক্ষায় কাজ করতে চান তাদেরকে রিজার্ভ পুলিশে যোগ দিয়ে সীমান্ত রক্ষায় কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড কেজেনুভে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম