জার্মান ট্রেনে কুঠার হামলাকারী পুলিশের গুলিতে নিহত

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৬, ১০:১৭আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৩:২৭
image

জার্মানির একটি ট্রেনে কুঠার নিয়ে হামলা চালানো সেই আফগান কিশোর শরণার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

হামলার পর বন্ধ থাকে ট্রেন চলাচল

বাবারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হারমান জানিয়েছেন, হামলাকারী কিশোরের বয়স ১৭ বছর। এই আফগান শরণার্থী পাশের একটি শহরে বাস করত। তবে তার বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।  

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে ওই কিশোর ট্রেনে যাত্রীদের ওপর হামলা চালায়।

ওই হামলার পর দক্ষিণ জার্মানির ওয়েজারবুর্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালায় পুলিশ। হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্রেনে রক্তের ছাপ

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটি ওয়েজারবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুঠার ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা করে। একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ তাকে ধাওয়া করে এবং পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জার্মানির সংবাদমাধ্যমে বলা হয়, হামলার সময় ওই কিশোর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।

বিবিসি জানিয়েছে, হামলায় আহত চারজনের মধ্যে তিনজন গুরুতরভাবে আহত। এর আগে বলা হয়েছিল, হামলাকারীর কুঠারের আঘাতে ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম