সামাজিক মাধ্যমের পরিচিত মুখ কান্দিল বালুচ হত্যার ঘটনায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে পাকিস্তান। কান্দিলের পরিবারকে তার পুত্রকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
কান্দিলের হত্যাকারী ভাই মোহাম্মদ ওয়াসিম বালুচ জানিয়েছেন, বোন কান্দিলকে হত্যা করার কারণে তার মধ্যে কোন অনুশোচনা নেই। কেননা কান্দিল তার পরিবারের সম্মান নষ্ট করছিলেন। বিশেষত কান্দিল এক মুসলিম আলেমের সঙ্গে সেলফি আপলোড করায় বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিলো।
পুলিশ সূত্র জানায়, পাকিস্তানের বৃহত্তম রাজ্য পাঞ্জাবের সরকার কান্দিলের পরিবারকে পুত্র ওয়াসিমকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যা কিনা একটি বিরল দৃষ্টান্ত।কেননা, অনার কিলিং এর ক্ষেত্রে পাকিস্তানের আইনের বেশ বড় ফাঁক রয়ে গেছে। পরিবার ক্ষমা ঘোষণা করলে এই ধরনের হত্যাকাণ্ডের কোন বিচার হয় না।
প্রসঙ্গত, শনিবার রাতে পাকিস্তানের সামাজিক মাধ্যমের তারকা কান্দিল বালুচকে হত্যা করেন তার ভাই ওয়াসিম বালুচ।সেই রাতেই হত্যাকারী ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: পাকিস্তানের ফাদার তেরেসাকে সম্মান জানালো ক্রিকেট দল
কান্দিল ছিলেন পাকিস্তানের পুরুষতান্ত্রিক সংস্কৃতির একজন কট্টর সমালোচক। তিনি অধিকার আদায় ও লক্ষ্য অর্জনের জন্য সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার ডাক দিতেন নারীসমাজের প্রতি।নিজেকে নারীশক্তির উদীয়মান অগ্রদূত হিসেবেও দাবি করতেন কান্দিল।
সূত্র:এনডিটিভি
/ইউআর/








