পাকিস্তানি বিচারকের অপহৃত পুত্র উদ্ধার

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৬, ১৮:২২আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৮:৩৭

পাকিস্তানি বিচারকের অপহৃত পুত্র উদ্ধার

গত মাসে করাচি থেকে অপহৃত বিচারকের পুত্রকে উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।উদ্ধার অভিযানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধও হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।   

আইনজীবী আওয়েস আলি শাহকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি একটি আদিবাসীদের গ্রাম থেকে উদ্ধার করা হয়। তাকে একটি গাড়ির মধ্যে হাত পা বাঁধা ও বোরখা পরা অবস্থায় পাওয়া যায়।

এই উদ্ধার অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। পাকিস্তানের তালেবানদের একটি দল এই অপহরণের পেছনে ছিলো।

আরও পড়ুন: ওয়াসিমকে ক্ষমা করতে পরিবারের ওপর নিষেধাজ্ঞা পাকিস্তানের

গত ২১ জুন সিন্ধু প্রদেশের প্রধান বিচারপতি সাজ্জাদ আলি শাহের পুত্রকে অপহরণ করার পর সাজ্জাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তালেবানরা।তারা বিচারপতির পুত্রের মুক্তির বিনিময়ে বন্দি তালেবানদের মুক্তি দাবি করার পরিকল্পনা করেছিলো বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, পাকিস্তান ২০০৭ থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামের এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে আসছে।

সূত্র: বিবিসি

/ইউআর/ 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম