প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পেলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৬, ১৩:৩৪আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৩:৩৪
image

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিনে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। আগামী সপ্তাহে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক দল থেকে হিলারী ক্লিনটন চুড়ান্তভাবে দলীয় মনোনয়োন পেলে তিনিই হবেন ৮ই নভেম্বরে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ওহাইওর ক্লিভল্যান্ডে কুইক এ্যান্ড লোনের কনভেনশন সেন্টারে বিভিন্ন রাজ্যের রিপাবলিকান দলীয় ডেলিগেটদের সমর্থন পান ট্রাম্প। বৃহস্পতিবার রাজ্যের ডেলিগেটদের কাছ থেকে আনুষ্ঠানিক সমর্থন পাওয়ার পর মনোনয়ন গ্রহণ করবেন তিনি। অবশ্য দলের অন্য প্রতিদ্বন্দ্বীরা সরে দাঁড়ানোর পর এবং প্রাইমারি ও ককেসাসে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার পর আগেই ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হয়ে ছিল। আর ইন্ডিয়ানার গভর্ণর মাইকেল পেন্সকে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান দল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রার্থিতা চুড়ান্ত হওয়ার পর ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, ‘এই মুহুর্তটি খুশির, তবে আমাদেরকে বহুদূর যেতে হবে’।
কনভেনশনে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বক্তৃতা দেন। তিনি বলেন, ‘আমার বাবার কাছে যা কিছু অসম্ভব, সেখান থেকেই তিনি শুরু করেন, তিনি জীবনকে দেখেন এভাবেই’।
কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানি ট্রাম্পও বক্তব্য রাখেন। বাবাকে নিয়ে তার কিছু ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার গল্প উপস্থাপন করেন তিনি। এর আগে ন্যাশনাল কনভেনশনের প্রথম দিন সোমবার ভাষণ দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। তিনি তার ভাষণের একটি অংশে ফার্স্ট লেডি মিশেল ওবামার একটি ভাষণ অনুকরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। সমালোচকদের অভিযোগ, ২০০৮ সালে বর্তমান মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা কনভেনশনে যে বক্তব্য দিয়েছিলেন তার সঙ্গে মেলানিয়ার বক্তব্যের মিল রয়েছে।
নিউ ইয়র্কে ১৯৪৬ সালে জন্ম হয় ডোনাল্ড ট্রাম্পের। বাবা ছিলেন রিয়াল এস্টেট ব্যবসায়ী।
ট্রাম্পের সমর্থকরা
তিনি নিজেও এই খাতে সফল। কিন্তু তার রয়েছে হরেক রকম পরিচয়। ব্যবসায়ী ছাড়াও তিনি মিস ইউনিভার্সের স্পন্সর ছিলেন দীর্ঘদিন। এপ্রেনটিস্ট নামের একটি রিয়ালিটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। রেসলিং ম্যাচ উপস্থাপনা করেছেন। এখন সবমিলিয়ে ৯ শত কোটি ডলার সমপরিমাণ সম্পদের মালিক। তবে রাজনীতিতে তার কোনও অভিজ্ঞতাই নেই।
রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন লাভের জন্য দলের এক হাজার ২৩৭ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়। কিন্তু ট্রাম্প প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়েছেন। নির্বাচনি দৌড়ে এগিয়ে থাকলেও এখনও ডেমোক্রেটিক পার্টি থেকে চূড়ান্তভাবে হিলারির নাম নিশ্চিত করা হয়নি।

নির্বাচনি প্রচারণায় নামার পর থেকেই বিভিন্ন বিষয়ে আগ্রাসী মন্তব্য করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সিরিয়া-ইরাক সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বহুদিন থেকেই সমালোচিত হয়ে আসছেন। গত নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। নিজ দেশ এমনকি নিজের দল রিপাবলিকানের সদস্যদের পক্ষ থেকেও ওই বক্তব্যের নিন্দা জানানো হয়। সূত্র: বিবিসি, ভয়েস অব আমেরিকা
/এফইউ/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম