জার্মানির শপিং সেন্টারে হামলা

পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার আশ্বাস ওবামার

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০৩:০৯আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০৩:০৯

ওবামা জার্মানির মিউনিখে অলিম্পিক শপিং সেন্টারে বন্দুকধারীর হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘আমরা জার্মানিকে সব সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আমরা এখনও জানতে পারিনি সেখাতে কি হচ্ছে। তবে এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

শুক্রবার সন্ধ্যায় বন্দুকধারীরা ওই শপিং সেন্টারে হামলা করে। এতে অনেক হতাহতের খবর জানিয়েছে বিশ্ব গণমাধ্যমগুলো।

এদিকে, মিউনিক পুলিশের এক সহকারী মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে তারা দুষ্কৃতিকারীদের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন।

এদিকে এ হামলায় ৯ জন নিহত হয়েছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছে দেশটির পুলিশ। আহত হয়েছেন আরও ২০ জন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি শপিং সেন্টারে এ হামলা চালায় বন্দুকধারীরা। পুলিশ তিন হামলাকারীদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি