বিভিন্ন বন্দুক হামলার তথ্য ঘাঁটাঘাঁটি করতেন মিউনিখের ‘হামলাকারী’

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ১৭:২৩আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৭:৫৮
image

হামলাস্থলে সতর্ক অবস্থায় পুলিশ জার্মানির মিউনিখের রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলাকারী তরুণ পূর্ববর্তী বিভিন্ন বন্দুক হামলা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত খবর ও এ সংক্রান্ত বইপত্র নিয়ে নাড়াচাড়া করতো। বন্দুকধারীর বাড়িতে তল্লাশি শেষে এমন ইঙ্গিত পাওয়ার দাবি করেছে পুলিশ। তবে বন্দুকধারীর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।
ম্যাক্সভরস্টাডিট এলাকায় বসবাস করতেন ওই সন্দেহভাজন হামলাকারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী ওই হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে বন্দুক হামলা সংক্রান্ত কয়েকটি সংবাদপত্র কাটিং ও বই উদ্ধার করেছে পুলিশ। সংবাদপত্রের কাটিংগুলোর মধ্যে ‘হোয়াই ডু স্টুডেন্টস কিল?’ নামের একটি আর্টিকেলও রয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার সঙ্গে আইএসের সংযোগ থাকার আলামত পাওয়া যায়নি। তিনি ইসলামি উগ্রপন্থা দ্বারাও প্রভাবিত ছিলেন না বলে মনে করা হচ্ছে।

পুলিশের মুখপাত্র পিটার বেক বলেন, ‘ঠিক কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত তদন্ত কর্মকর্তারা কোনও পরিষ্কার ধারণা পাননি। এক্ষেত্রে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি’।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালায় বন্দুকধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯ জনকে হত্যার পর আত্মহত্যা করেন ১৮ বছর বয়সী বন্দুকধারী। সবমিলে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিউনিখে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিউনিখ কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম