চীনের বন্যায় অন্তত ৮৭ জনের প্রাণহানি, ঘরহারা ৭২ হাজার মানুষ

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ১৯:৩৬আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৯:৪০
image

চীনের বন্যায় অন্তত ৮৭ জনের প্রাণহানি, ঘরহারা ৭২ হাজার মানুষ চীনে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ৮৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার ঘরবাড়ি ধসে গেছে। ঘরহারা হয়েছেন ৭২ হাজার মানুষ। আর ৮৬ হাজার মানুষ ক্ষতির শিকার হয়েছেন।
শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এইসব তথ্য দেওয়া হয়েছে।
সিনহুয়া জানিয়েছে, প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে ৭২ জন নিহত ও ৭৮ জন নিখোঁজ রয়েছেন। প্রদেশটির প্রায় ৫০ হাজার ঘরবাড়ি ধসে পড়েছে বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের সরকার জানিয়েছে, বজ্র-বিদ্যুৎসহ প্রবল ঝড়বৃষ্টির কারণে ১৮ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ৭২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ পর্যন্ত ১৫ জন নিহত ও আটজন নিখোঁজ রয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় সরকারগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৮৬ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন।
উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে চীনের বিশাল অংশজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে এ পর্যন্ত দুইশতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। বন্যার কারণে ১৫ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে তিন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
শুক্রবার এক ঘোষণায় বন্যাকবলিত এলাকাগুলোর ক্ষতিগ্রস্থ মানুষদের আর্থিক সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। সূত্র: রয়টার্স
/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম