৩১ জুলাই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শুরু

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৬, ১৬:১০আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:১০
image

৩১ জুলাই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শুরু দীর্ঘ প্রতীক্ষা শেষে আগামী রোববার (জুলাই ৩১) আগরতলা-আখাউড়া প্রস্তাবিত রেল সংযোগের ভিত্তি প্রস্তর স্থাপিত হতে যাচ্ছে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী মানিক দে’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভু রেলওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
দ্য হিন্দু খবরে বলা হয়েছে, আখাউড়া-আগরতলা ট্রেনের ফ্ল্যাগ অফ করতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ত্রিপুরাভিত্তিক সংবাদমাধ্যম জাগরণ ত্রিপুরা নিজস্ব সূত্রের বরাত দিয়ে ভারতীয় প্রধামন্ত্রীর ফ্র্যাগ অফের তথ্য নিশ্চিত করেন।  
ভারতের রেল মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি পঠিয়েছে ত্রিপুরার পরিবহন মন্ত্রণালয়ের কাছে।
শনিবার (২৩ জুলাই) এ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আগরতলা রেলস্টেশনে যান পরিবহন মন্ত্রী মানিক দে ও মন্ত্রাণালয়ের অন্যান্য কর্মকর্তারা। এ সময় মন্ত্রী রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।
এই ভিত্তিপ্রস্তার স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, পরিবহন মন্ত্রী মানিক দে, মুখ্যসচিব ওয়াই পি সিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পাশাপাশি ওই দিন আগরতলা রেলস্টেশন থেকে দিল্লির মধ্যে একটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালু হবে বলেও ‍জানা যায়।
/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম