প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলেন নেপালের রাষ্ট্রপতি

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৬, ১২:৪১আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১২:৪২
image

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

কেপি শর্মা ওলি

রবিবার রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস। এর আগে একইদিনে পার্লামেন্টে কেপি ওলি পদত্যাগের ঘোষণা দেন। অনাস্থাভোটের মুখোমুখি হওয়া এড়াতে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

ওলি সংবিধানের ২৯৮ ধারার ৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করেন বলে রাষ্ট্রপতির দফতর জানিয়েছে। প্রেসিডেন্ট দফতরের সহকারী মুখপাত্র কেশব প্রসাদ ঘিমিরে এক বিবৃতিতে জানিয়েছেন, সংবিধানের ২৯৮ ধারার ১০ অনুচ্ছেদ অনুসারে নতুন সরকার গঠনের আগে পর্যন্ত ওলির নেতৃত্বাধীন মন্ত্রীসভাই প্রশাসনিক কাজের দায়িত্বে থাকবে।

দ্য হিমালয়ান টাইমসের খবরে বলা হয়, নিজের ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হওয়ার আগেই ২৮৭ দিন দায়িত্ব পালনের মাথায় ওলি পদত্যাগের এই ঘোষণা দেন। তিনি সিপিএন (ইউএমএল)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদত্যাগের ঘোষণায় ওলি বলেন, ‘পার্লামেন্টে আসার আগে আমি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি। আইন সভায় বাজেট পাস না হওয়ার ফলে আমি ‍বুঝতে পারছি, সংসদের অধিকাংশ সদস্য প্রধানমন্ত্রী হিসেবে আমাকে সমর্থন করছেন না, তার কারণ যা-ই হোক না কেন। আমি আগেই বলেছি, প্রধানমন্ত্রীর পদ আমার একমাত্র লক্ষ্য নয়। অবস্থার পরিবর্তনের কারণে জানাতে চাই, ইতোমধ্যে আমি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দিয়েছি এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সুযোগ করে দিয়েছি।’

তিনি আরও জানান, প্রেসিডেন্টকে তিনি পরামর্শ দিয়েছেন সংবিধানের ৩০৫ ধারা অনুসারে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, নতুন সরকার গঠনের সব বাধা দূর করার জন্য। আগামী দশ দিনের মধ্যে নতুন সরকার গঠিত হবে বলে জানা গেছে।

গত দশ বছরের মধ্যে গঠিত অষ্টম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গত বছর অক্টোবরে দায়িত্ব নেন কেপি শর্মা। জোট সরকারে থাকা শরিক মাওবাদীরা প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন প্রত্যাহার করলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় সংসদে।

মাধেশি পিপলস রাইটস ফোরাম (ডেমোক্রেটিক) ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি তার বিরুদ্ধে আনীত অনাস্থা ভোটের প্রস্তাব সমর্থনের সিদ্ধান্ত জানানোর পরই তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবটি উত্থাপন করে নেপালি কংগ্রেস এবং প্রচণ্ডের নেতৃত্বাধীন সিপিএন (মাওবাদী)। সূত্র: দ্য হিমালয়ান টাইমস।

/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম