ভারতে ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৬, ১৫:৪০আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৫:৪১
image





ভারতে ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ভারতে এক ইসরায়েলি পর্যটককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পর্যটন শহর মানালিতে ইসরায়েলি এক নারীকে দুই ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সোমবার অভিযোগের বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে পুলিশ কর্মকর্তা পাদাম চন্দর বরাত দিয়ে জানানো হয়, রবিবার সকালে ওই নারী কাছের একটি শহরে যেতে ট্যাক্সি মনে করে একটি গাড়িতে ওঠেন। ওই গাড়িতে ছয়জন ব্যক্তি ছিল। নারীর অভিযোগ, গাড়ির আরোহীদের মধ্যে দুজন তাঁকে ধর্ষণ করে।
কয়েক দিন আগেই বন্ধুদের নিয়ে মানালিতে বেড়াতে গিয়েছিলেন ওই নারী। সেখান থেকে কিলং এলাকায় যাচ্ছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা চন্দ বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত চলছে। ইসরায়েলি দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগির হামলাকারীকে ধরা সম্ভব হবে।
মানালির আরেক পুলিশ কর্মকর্তা গান্ধী রাম বলেন, পূর্ববর্তী হাসপাতাল থেকে সরিয়ে ওই নারীকে মান্দি শহরের আরেকটি হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, বিদেশীদের ধারাবাহিক ধর্ষণের বাস্তবতা হাজির রয়েছে মানালিতে। ২০১৩ সালে সেখানে এক মার্কিন নারীকে ধর্ষণ করে ৩জন পুরুষ। ২০১২ সালে ওই একই জায়গায় অস্ট্রেলীয় নারীকে ধর্ষণ করা হয়।
/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম