মেক্সিকোতে মেয়রসহ ৫ জনকে হত্যার অভিযোগে গ্রেফতার ৬

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৬, ২৩:৩৯আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২৩:৪০

গ্রেফতারের প্রতীকী ছবি মেক্সিকোর দক্ষিণাঞ্চলে চিয়াপাসের একটি গোলযোগপূর্ণ শহরে মেয়রসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় সান জুয়ান চামুলা স্কোয়ারে একটি বিক্ষোভ সমাবেশে শনিবার সকাল ৭টার দিকে বন্দুকধারীরা গুলি চালায়। এতে মেয়র দোমিঙ্গো লোপেজ গঞ্জালেজ ও দুই কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়। সমাবেশটি কয়েক দিন ধরে চলছিল।

এই হামলায় পৌরসভার এক চালক ও শহরের এক বাসিন্দাও নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

চিয়াপাসের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিচারকের সামনে হাজির করা হবে।’

সান জুয়ান চামুলা স্কোয়ারে বিক্ষোভে অংশ নিতে আশপাশের কয়েকটি এলাকা থেকে মানুষ জমায়েত হয়। ৮৭ হাজার জনসংখ্যার এই শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ আদিবাসী রোমান ক্যাথলিক। সূত্র: এনডিটিভি।

/এমপি/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম