ফ্রান্সের গির্জায় জিম্মি সংকটের অবসান, দুই ছুরিধারী নিহত

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ১৫:৩৪আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:৫২

ফ্রান্সের গির্জায় জিম্মি সংকটের অবসান, দুই ছুরিধারী নিহত

ফ্রান্সের রৌভরে শহরের এক গির্জায় পাদ্রি ও সেবিকাসহ চার থেকে ছয়জনকে জিম্মি করে দুই ব্যক্তি। ছুরিধারী ওই দুই ব্যক্তি সেন্ট ইটেনি দ্যু রৌভরে গির্জার পাদ্রিকে অপহরণেরও চেষ্টা করে বলে জানায় পুলিশ সূত্র। তবে ওই দুই জিম্মিকারী পরে পুলিশের গুলিতে নিহত হন।

পুলিশ সূত্র জানায়, পাদ্রি ও দুই সেবিকা ছাড়াও কয়েকজন প্রার্থনাকারী গির্জায় উপস্থিত ছিলেন। হামলায় কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আরটিএল নামের ফরাসি সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: সোমালিয়ায় আল-শাবাব হামলায় নিহত ১৩

সোয়াত এবং সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে গুলির শব্দ পাওয়া যায় বলে জানায় ফ্রান্স থ্রি টেলিভিশন সূত্র। সে সময় জনগণকে দূরে সরিয়ে দেয় পুলিশ।

ফরাসি সংবাদমাধ্যম আরও জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড শাজেনেভ্যু ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

সূত্রঃ বিবিসি, আরটি, রয়টার্স

/ইউআর/     

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম