জার্মানির হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চিকিৎসক নিহত

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ২১:১৯আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২১:৪৭

জার্মানির হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চিকিৎসক নিহত জার্মানির একটি হাসপাতালে এক বন্দুকধারীর গুলিতে একজন চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার রাজধানী বার্লিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্টেগলিৎজ এলাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বন্দুকধারী ব্যক্তি হাসপাতালে রোগী হিসেবে ছিলেন। জার্মান পুলিশ জানিয়েছে, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়।

বন্দুকধারীর হামলায় হাসপাতালের একজন চিকিৎসক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

হামলার পর ওই চিকিৎসককে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

এর আগে গত ২৫ জুলাই জার্মানির দক্ষিণাঞ্চলীয় আনসবাখ শহরে একটি সঙ্গীত উৎসবের বাইরে আত্মঘাতী হামলা চালায় এক সিরীয় শরণার্থী। ওই হামলায় আহত হন ১২ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।

এছাড়া গত ১৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মিউনিখের একটি রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালায় এক বন্দুকধারী। ৯ জনকে হত্যার পর আত্মহত্যা করেন ১৮ বছর বয়সী ওই ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ। এতে আহত হন আরও অন্তত ২১ জন। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার সঙ্গেও কোনও সন্ত্রাসী সংগঠনের সংযোগ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল।

গত সোমবার জার্মানির একটি ট্রেনে এক আফগান শরণার্থী কিশোর কুঠার হামলা চালায়। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল জঙ্গি আদর্শে অনুপ্রাণিত। এতে অন্তত ২০ জন আহত হন। ওই হামলারও দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম