ফরাসি যাজক হত্যা

হত্যাকারীরা নিজেরাই হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেছিল

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৬, ১৩:১৭আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৩:১৭
image

ফরাসি যাজক ফরাসি গির্জায় হামলা চালিয়ে ধর্মযাজককে হত্যার ঘটনা নিজেরাই ভিডিওতে ধারণ করেছিলেন হত্যাকারীরা। কেবল তাই নয়, ধর্মযাজকের গলা কাটার সময় অন্য দুই সন্ন্যাসীকে সে ভয়াবহতার দৃশ্য দেখতে বাধ্য করেছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই দুই সন্ন্যাসীর ভাষ্যের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট খবরটি প্রকাশ করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রুয়াঁর একটি গির্জায় হামলা চালিয়ে ৫ জনকে জিম্মি করা হয়। ফাদার জ্যাক হামেল নিলকে তাদের সামনে হাজির করার দাবি জানানো হয়। ৮৬ বছর বয়সী ফাদার জ্যাক ৭৫ বছর বয়সে অবসরে গেলেও মাঝে মাঝে প্রয়োজন বিবেচনা করে আরেক ধর্মযাজক অগাস্তে মোয়ান্ডার হয়ে উপসনায় নেতৃত্ব দিতেন তিনি। মঙ্গলবারও তিনি ধর্মোপদেশমূলক বক্তৃতা দিচ্ছিলেন। তখনই ওই দুর্বৃত্ত হামলা চালায়। পরে তার গলা কেটে হত্যা করে।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সন্ন্যাসী ড্যানিয়েল হামলাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হন। পরে ফরাসি রেডিও আরএমসি-কে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার ভয়াবহতা বর্ণনা করেন তিনি। ড্যানিয়েল বলেন, ‘তারা ধর্মযাজককে তাদের সামনে হাঁটু চেপে বসতে বাধ্য করে। তিনি আত্মপক্ষ সমর্থন করতে চাইলে মর্মান্তিক ঘটনাটি ঘটে’।

পরে বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানান, ‘ধর্মযাজককে হত্যার দৃশ্যটি রেকর্ড করে তারা। তিনি যে ধর্মোপদেশ দিচ্ছিলেন তা পাল্টে দিয়ে আরবি ভাষা করে দেয়। গোটা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে’।

ড্যানিয়েল জানান, ওই হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে আসেন।

প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিন্স জানান, হামলাকারীদের একজন ১৯ বছর বয়সী আদেল কারমিচি। গত বছর সিরিয়ায় যাওয়ার চেষ্টা করার সময় দুইবার তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে আরেক হামলাকারীর পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার হামলার খবর পেয়েই, গির্জাটিকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। মলিন্স জানান, হামলাকারীরা ধর্মযাজককে হত্যার পর বাকি চার জিম্মির একজনকে আহত করে। অন্য তিন জিম্মিকে গির্জায় পুলিশের প্রবেশ ঠেকাতে মানববর্ম হিসেবে ব্যবহার করা হয়। পরে শুরু হয় বন্দুকযুদ্ধ। দুই হামলাকারীকেই গুলি করে হত্যা করে ফরাসি নিরাপত্তাবাহিনী। তিনজনকে উদ্ধার করে পুলিশ। গোটা এলাকায় বোমা ও বিস্ফোরকের সন্ধানে চিরুনি-তল্লাশি চালায় বিশেষ বাহিনীর সদস্যরা।

ধর্মযাজক হত্যাকাণ্ডের ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের কথিত বার্তা সংস্থা আমাক-এ সংগঠনটির দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়। আমাক নিউজে বলা হয়, ‘নরম্যান্ডিতে গির্জায় হামলাকারীরা আইএসের সৈনিক। ক্রুসেডার জোটভুক্ত দেশগুলোকে টার্গেটের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।’

গত দেড় বছর ধরে বিভিন্ন সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে ফ্রান্স। সপ্তাহ দুয়েক আগে বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহরে লরি হামলায় অন্তত ৮৪ জনের মৃত্যু হয়। আহত হন তিন শতাধিক মানুষ। এর আগে গত বছর আইএস পরিচালিত একাধিক হামলায় ফ্রান্সে আরও ১৪৭ জনের মৃত্যু হয়। সূত্র: ইন্ডিপেনডেন্ট, বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম