নেপালে বন্যা ও ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৬, ২২:০৪আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২২:১১

নেপালে বন্যা ও ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি
নেপালে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধস ব্যাপক আকার ধারণ করেছে। এর শিকার হয়ে গত দুদিনে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রবল মৌসুমি বর্ষণের কারণে দেশব্যাপী বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় নেপালে এ বন্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়ে। রাজধানীতে একটি স্কুলভবন আংশিক ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র ঝানকা নাথ ঢাকাল বলেন, সোমবার থেকে নেপালের বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

বন্যাকবলিত বিভিন্ন গ্রাম থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও রাবারের নৌকা ব্যবহার করছেন। ঢাকাল বলেন, আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। আমাদের কর্মীরা উদ্ধার অভিযানে রাতভর কাজ করছে।

উল্লেখ্য, নেপাল ও ভারতে বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রতিবছর কয়েকশ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম