মাঝ আকাশে জঙ্গি আতঙ্ক সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে অবতরণ করে ভারতীয় এক বিমান ফ্লাইট। প্রাথমিকভাবে আইএস সমর্থনে শ্লোগানের কথা জানা গেলেও পরে এ ধরনের কোন শ্লোগান শোনা যায়নি বলে নিশ্চিত করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এমন আতঙ্ক সৃষ্টির ফলে ইন্ডিগো দুবাই কালিকাট ফ্লাইটটিকে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে দুই যাত্রীকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক কর্মকর্তা জানান, ‘দুই যাত্রীর অশান্ত ও অসংলগ্ন আচরণের কারণে বিমানটির মুখ ঘুরিয়ে দেওয়া হয় ও মুম্বাইতে অবতরণ করানো হয়।’
তিনি আরও জানান, ‘ওই দুই যাত্রী নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন। তবে আইএসের সমর্থনে শ্লোগানের বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। আতঙ্ক সৃষ্টির ফলে এমন গুজব ছড়িয়ে থাকতে পারে।’
সূত্র : ইন্ডিয়া টিভি
/ইউআর/








