ভারতে সেতু ভেঙে দুটি বাস নদীগর্ভে: নিহত অন্তত দুই, নিখোঁজ অনেকে

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১৩:৩২আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৪:০৯
image

ভারতের মুম্বাই-গোয়া হাইওয়েতে একটি ব্রিটিশ যুগের সেতু ভেঙে পড়েছে। এতে দুটি বাস নদীগর্ভে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে নদীর স্রোতের তীব্রতার কারণে উদ্ধার তৎপরতায় প্রতিবদ্ধকতা সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণে দেখা দিয়েছে তীব্র যানজট।

স্রোতের তোড়ে ভেসে গেল সেতু

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ মহারাষ্ট্রের রাইগাদ জেলার মাহাদ শহরের কাছে ওই দুর্ঘটনা হয়। এতে অন্তত ২টি বাস নদীগর্ভে তলিয়ে গেছে। পাশাপাশি আরও কিছু যানবাহনও নদীতে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বেশিরভাগ সংবাদমাধ্যম এখনও পর্যন্ত বলছে, ওই ঘটনায় ২২জন নিখোঁজ রয়েছেন। তবে টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে ২ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, ঘটনার ১২ ঘণ্টা পর ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার ফলে হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অচলাবস্থা কাটাতে যত দ্রুত সম্ভব অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ঘটনার পরপরই সেখানে ছুটে যান জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং উদ্ধারকর্মীরা। নিখোঁজদের উদ্ধার তৎপরতায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুলিশের পাশাপাশি বিপর্যয় মোকাবেলা বাহিনীর তিনটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। এনডিটিভি-র খবরে বলা হয়, দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়জিত দলের ৮০ জন সদস্য এবং ডুবুরি নদীটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কয়েক দিনের ভারি বৃষ্টির ফলে সাবিত্রী নদীর জল ফুলে ফেঁপে উঠেছিল। সম্ভবত পুরোনো ব্রিজটি জলের ধাক্কা সহ্য করতে না পেরেই ভেঙে পড়েছে। বুধবার বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি এক খবরে জানায়, ভারি বর্ষণে নদীতে স্রোত বেড়ে যাওয়ার পর সেতুতে যানবাহনের চাপে সেটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সেখানে ব্রিটিশ আমলের ভেঙে পড়া সেতুর পাশেই আরেকটি নব নির্মিত সেতু রয়েছে। পুরনোটি ভেঙে পড়ার পর নতুন সেতুতে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদানোভিস মঙ্গলবার দিবাগত রাতে এক টুইট বার্তায় জানান, নদীটির ওপর দিয়ে দুটি ব্রিজ তৈরি করা হয়েছে। নতুন ব্রিজটির কোন ক্ষতি না হলেও তীব্র স্রোতে ভেঙ্গে গেছে ব্রিটিশ আমলে তৈরি হওয়া পুরাতন ব্রিজটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, এবিপি নিউজ।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক