ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে দুই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ২২:১০আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২২:৩০

ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতে দুই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির দুটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পর্যটন দ্বীপ বালিতে যাওয়ার কয়েকটি বিমান চলাচলে বিঘ্নিত হচ্ছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বুধবার ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ তেরনাতের মাউন্ট গামালায় উদগিরণ শুরু হয়।

জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, এ সময় জ্বালামুখ দিয়ে আকাশের দিকে ৬শ’ মিটার উঁচুতে ছাইভষ্ম নির্গত হয়। এতে দ্বীপটির বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউনুগরোহো বলেন, ‘জনসাধারণকে শান্ত থাকতে বলা হয়েছে।’

কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও মানুষকে অন্যত্র সরানোর পরিকল্পনা গ্রহণ করেনি।

মাউন্ট রিনজানি থেকে অগ্নুৎপাতের কারণে আকাশে ছাইমেঘ ছড়িয়ে পড়ে। এতে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত লোম্বোক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল। এ সময়ে পর্যটন দ্বীপটির ২৯টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে।

পার্শ্ববর্তী বালি দ্বীপের বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত থাকলেও লোম্বোক থেকে বালির বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া ও বালির মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মাউন্ট সিনাবাং থেকেও মঙ্গলবার থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। যদিও এর ছাইভষ্মের ফলে বিমান চলাচলে কোনও বিঘ্ন সৃষ্টি হয়নি।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম