চীনে মানবাধিকার আইনজীবীর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ২০:৫৩আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২০:৫৭

ঝোউ শিফেং চীনের বিশিষ্ট এক মানবাধিকার আইনজীবীকে বৃহস্পতিবার সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে দুর্নীতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

চলতি সপ্তাহে এটা ছিল চীনে ভিন্নমতাবলম্বীদের ওপর কর্তৃপক্ষের দমন-পীড়নের তৃতীয় উল্লেখযোগ্য ঘটনা।

দণ্ডপ্রাপ্ত আইনজীবী ঝোউ শিফেং হচ্ছেন বেইজিং ফেংরুই ল ফার্মের পরিচালক। প্রতিষ্ঠানটি অন্যান্যের মধ্যে যৌন হয়রানির শিকার হওয়া ব্যক্তি, নিষিদ্ধ ধর্মীয় গ্রুপের সদস্য এবং ভিন্নমতাবলম্বী পন্ডিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে থাকে।

তথাকথিত ‘৭০৯ দমনপীড়নের’ কেন্দ্রে ছিল এ প্রতিষ্ঠান। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বিবেচনা করা বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ২ শতাধিক সক্রিয় কর্মী ও আইনজীবীকে আটক করা হয়।

চীনের উত্তরাঞ্চলীয় তিয়াজিন নগরীতে অবস্থিত সেকেন্ড ইন্টারন্যাশনাল পিপলস কোর্টে বৃহস্পতিবার সকালে ঝোউর বিচার শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে বলা হয়, ঝোউর বিরুদ্ধে রাষ্ট্রক্ষমতা নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার এ বিচার কাজ চলাকালে এএফপি’র সাংবাদিককে আদালতে প্রবেশের সুযোগ দেয়া হয়নি। এর আগেও এ ধরণের ঘটনা দেখা গেছে। বিভিন্ন মামলায় কেবলমাত্র আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত থাকার সুযোগ পান।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম