কাশ্মিরে ছররা গুলির ব্যবহার বন্ধের আহ্বান অ্যামনেস্টির

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ১৫:৪৮আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৮:১০
image

কাশ্মিরের অন্তত ১০০ মানুষ তাদের এক চোখের দৃষ্টিশক্তি হারাতে পারে আইনশৃঙ্খলা রক্ষার কথা বলে ছররা গুলি (পেলেট গান) ব্যবহারের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করে অবিলম্বে তা নিষিদ্ধ করার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ছররা গুলিতে বিদ্ধ হয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যুর পর বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। ভিড় সামলাতে কাশ্মিরে আইন-শৃঙ্খলা বাহিনী ছররা গুলি ব্যবহার করছে কিনা তা তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে প্যানেল গঠনের আশ্বাস দেওয়ার এক সপ্তাহ পর বিবৃতি দিলো অ্যামনেস্টি।
উল্লেখ্য, ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহানের নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। কাশ্মিরের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী চলমান সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। প্রতিদিনই সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে জনগণ। নিরস্ত্র জনতাকে ছত্রভঙ্গ করার নামে সেখানে চলছে ছররা গুলির অভিযান।
অ্যামনেস্টির ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সিনিয়র ক্যাম্পেইনার জাহুর ওয়ানি বিবৃতিতে বলেন, ‘ছররা গুলি উৎপত্তিগতভাবেই অযথার্থ এবং নির্বিচারী। আইন-শৃঙ্খলা বাহিনীতে এ অস্ত্রের জায়গা নেই। এ গুলি দিয়ে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত নিশ্চিত করা যায় না এবং অনেকসময়ই তা পথচারী কিংবা সহিংসদের বদলে অসহিংস বিক্ষোভকারীদের আঘাত করে। আর এ ঝুঁকি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব।’

সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনী ছররা গুলিকে প্রাণঘাতী নয় বলে দাবি করলেও, গত কয়েকদিনে কাশ্মিরে বিক্ষোভ এবং সহিংসতায় অসংখ্য কাশ্মিরবাসী এ গুলির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এদের মধ্যে শিশু-কিশোররাও রয়েছে, যারা কোনও বিক্ষোভ-স্থলে উপস্থিতই ছিল না৷ বুধবার শ্রীনগরে ছররা গুলিতে আহত ২৩ বছর বয়সী তরুণ রিয়াজ আহমেদ শাহ মারা যান।

ছররা গুলির ব্যবহার বন্ধের দাবিতে বিক্ষোভ
অ্যামনেস্টির বিবৃতিতে জাহুর ওয়ানি বলেন, ‘ময়না তদন্তের প্রতিবেদনে দেখা গেছে রিয়াজকে কাছাকাছি অবস্থান থেকে গুলি করা হয় এবং তার শরীরের প্রধান প্রধান অংশে ছররা গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

ভারতের চিকিৎসাবিষয়ক কর্মকর্তাদের হিসেব অনুযায়ী, বিক্ষোভ দমাতে দাঙ্গা পুলিশ ছররা গুলি ব্যবহার করার কারণে অনেকেই তাদের মুখমন্ডলে আঘাত পেয়েছে। এর মধ্যে প্রায় ১০০ জন তাদের দৃষ্টিশক্তি হারাতে পারে।

গত ১৩ জুলাই শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালের এক চিকিৎসক আল জাজিরাকে জানান, চোখে আঘাত নিয়ে তার বিভাগে প্রচুর মানুষ ভিড় করেছে। তাদের অনেকেই চোখ, কপাল, পিঠ ও পেটে আঘাত পেয়েছে। অনেকেরই অপারেশন করতে হয়েছে।

কাশ্মিরে চলমান সেই অভিযানে ব্যবহৃদ ছররা গুলির ভয়াবহতার দিকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে সম্প্রতি শুরু হয় এক অভিনব প্রচারণা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ছবি ও তাদের প্রতি বার্তা দিয়ে কাশ্মিরে ব্যবহৃত ছররা গুলির ভয়াবহতা প্রকাশ করা হয় ওই প্রচারণায়। ‘নেভার ফরগেট পাকিস্তান’ শীর্ষক ফেসবুক পাতায় শেয়ার হওয়া ‘হোয়াট ইফ ইউ নিউ দ্য ভিক্টিম’ (ভুক্তভোগী যদি তুমি অথবা তোমার কেউ হতো)  শীর্ষক শীর্ষক ওই প্রচারণায় ভারতের বিভিন্ন তারকার প্রতি লেখা চিঠিতে কল্পিতভাবে ওই তারকার গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হয়। বোঝাতে চেষ্টা করা হয় কাশ্মিরবাসীর বাস্তবতা। বার্তার সঙ্গের ছবিতে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তারকাদের ছররা গুলিতে বিদ্ধ হওয়ার বিভীষিকা ফুটিয়ে তোলা হয়। আর সাম্প্রতিক কাশ্মির পরিস্থিতির বিবেচনায় আউটলুক ইন্ডিয়ায় লেখা নিবন্ধে অরুন্ধতী স্পষ্ট করে মন্তব্য করেছেন, কাশ্মিরের নিরস্ত্র জনতার প্রতি ভারতীর বাহিনীর গুলি ছোঁড়া, হাসপাতাল আর অ্যাম্বুলেন্সে পুলিশের আক্রমণ, ছররা গুলিতে তরুণদের বুক বিদ্ধ করার ঘটনাকে মানবাধিকার পরিস্থিতির বিতর্কে আটকে রাখা যাবে না। একে স্বাধীনতার জন্য একটি জনগোষ্ঠীর সংগ্রামের বিরদ্ধে সামরিক দমননীতি আকারেই দেখতে হবে।  কাশ্মিরে ছররা গুলির ব্যবহার বন্ধের আহ্বান অ্যামনেস্টির

এভাবে তুমুল সমালোচনার মুখে পড়ার প্রেক্ষাপটে ছররা গুলির ব্যবহারের ব্যাপারে তদন্ত হবে বলে গত ২১ জুলাই আশ্বাস দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, এ ব্যাপারে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে এবং তাদেরকে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হবে। তবে জম্মু অ্যান্ড কাশ্মির কোয়ালিশন অব সিভিল সোসাইটির কর্মসূচি পরিচালক খুররাম পারভেজের অভিযোগ, ভারত সরকার যখন ছররা গুলির ব্যাপারে ‘দৃষ্টিপাত’ করেছে তখনও নিরাপত্তা বাহিনী রাস্তায় এ অস্ত্র ব্যবহার করে যাচ্ছে। ‌আর তাই ভারত সরকারের বক্তব্য নিয়ে ধোঁয়াশা ও দ্বিধা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কাশ্মির ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে বিবাদ চলছে। দুই দেশই কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে থাকে। বিবাদপূর্ণ ভূখণ্ডটিতে প্রায়ই স্বাধীনতার দাবিতে বিক্ষোভ ও সহিংসতা হয়ে থাকে। গত দুই দশক ধরে কাশ্মিরে বিভিন্ন সহিংসতায় ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম