ফ্রান্সের পানশালায় অগ্নিকাণ্ড, নিহত ১৩

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ১১:২০আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৪:৩৪

ফ্রান্সের পানশালায় অগ্নিকাণ্ড, নিহত ১৩

ফ্রান্সের রোয়ান নগরীর এক পানশালায় অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সে সময় বারটির ভূগর্ভস্থ হলে একটি জন্মদিনের উৎসব চলছিলো।

প্রতিবেদনে প্রকাশ, ওই বার থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার নগরীর সিটি সেন্টারের কিউবা লিবরা বারে এই ঘটনা ঘটে।  

কর্তৃপক্ষ জানায়, জন্মদিনের কেকের ওপরের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। মোমবাতির আগুন ঘরের সিলিং পর্যন্ত পৌঁছে যাওয়ায় পুরো হলে আগুন লেগে যায়।

আরও পড়ুন: তিক্ততা ভুলে বৈঠকে বসছেন পুতিন-এরদোয়ান   

ফ্রান্সের ক্যাবিনেট মিনিস্টার বারনার্ড কেজনোভ জানান, আগুন নিয়ন্ত্রণে অর্ধ শতাধিক কর্মী নিয়োগ করা হয়েছে। আগুনের সূত্রপাত হওয়ার পর পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয় ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

র্ঘটনার তদন্ত করতে বিচার বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।    

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/   

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম