ফ্রান্সের খোলা বাজারে রেনেসাঁ যুগের শিল্পকর্মের সন্ধান

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ১২:০৫আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৬:০১

দ্যুরার হারিয়ে যাওয়া ছবিটিতে মাতা মেরির মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন এক দেবদূত।


রেনেসাঁ যুগের এক স্বনামধন্য জার্মান চিত্রকর আলব্রেশট দ্যুরা। তার আঁকা ৫শ বছর প্রাচীন এক চিত্রকর্ম  পাওয়া গেছে ফ্রান্সের খোলা বাজারে। তাও আবার মাত্র কয়েক ইউরোর বিনিময়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যাওয়া ওই ছবিটি ফ্রান্সের খোলা বাজার থেকে কিনে নেন একজন ফরাসি প্রত্মতত্ত্ববিদ। শিল্পের সমঝদার ওই ব্যক্তি তা দান করেন স্টুটগার্ট মিউজিয়ামে। নাম প্রকাশ করতে রাজি নন ওই প্রত্নতত্ত্ববিদ।  জানান, ফ্রান্সের পশ্চিমাঞ্চলের খোলা বাজারে একটি দোকান সাফ করার জন্য কিছু জিনিস বিক্রি করে দেওয়া হচ্ছিলো। সেই দোকান থেকে তিনি কাজটি কেনেন ও এর পেছনে স্টাটগ্যালারির স্ট্যাম্প দেখতে পান। তখনই তিনি ছবিটি গ্যালারিতে দান করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

আরও পড়ুন: পর্দা উঠলো অলিম্পিকের
গ্যালারির শিল্পবোদ্ধা অ্যানিতি ফ্র্যাঙ্কেনবারজার বলেন, কপারপ্লেট এনগ্রেভিং (তাম্রফলকে খোদাই) করে আঁকা এই শিল্পকর্মটি ১৫২০ সালে করা হলেও অবিকৃত অবস্থায় আছে। তিনি আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যায় চিত্রকর্মটি।  

উল্লেখ্য, জার্মান শিল্পী আলব্রেশট দ্যুরা ১৪৭১ সালে নুরেমবার্গে জন্মগ্রহণ করেন। দ্যুরা রেনেসাঁ যুগের শিল্পীদের মধ্যে অন্যতম।

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/    

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম