ট্রাম্পকে রুখতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সিআইএ কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ২২:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২৩:০১

ট্রাম্পকে রুখতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সিআইএ কর্মকর্তা

রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রুখে দিতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক সিআইএ কর্মকর্তা ইভান ম্যাকমুলান। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রিপাবলিকান দলের এই পলিসি ডিরেক্টর। তবে রিপাবলিকান দলের মুখপাত্র জানিয়েছেন, ম্যাকমুলানের প্রার্থিতার ব্যাপারে কিছুই জানেন না তারা।

বাজফিডের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান দলের এক অংশ ট্রাম্পকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মেনে নিতে পারেননি। সেখান থেকেই এই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতার সিদ্ধান্ত এসেছে।

নির্বাচনকে সামরে রেখে প্রতিষ্ঠিত ট্রাম্প-বিরোধী সংগঠন ‘নেভার ট্রাম্প’ ম্যাকমুলানের প্রচারণার পৃষ্ঠপোষকতা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে। ‘নেভার ট্রাম্প’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্রাম্পবিরোধী অনেক রিপাবলিকান ম্যাকমুলানের সমর্থনে দল ছেড়ে বের হয়ে আসতে পারেন বলে ধারণা করছেন তারা।

তবে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিজের টুইটারে ট্রাম্পের একজন কঠোর সমালোচক ম্যাকমুলান। তবে ‘নেভার-ট্রাম্প’-এর একজন সদস্য হিসেবে তিনি খুব একটা পরিচিত নন। রিপাবলিকান দলের একজন মুখপাত্র  নেট হডসন গার্ডিয়ানকে বলেছেন ম্যাকমুলান আর রিপাবলিকান দলের পলিসি ডিরেক্টর নেই। তিনি বলেন ‘আমরা তার প্রার্থিতার ব্যাপারে কিছু জানি না।’

এদিকে নির্বাচনের একেবারে শেষ সময়ে এসে প্রার্থিতা নেওয়া ম্যাকমুলান মনে করছেন এখনও প্রচারণা চালানোর জন্য যথেষ্ট সময় আছে ।  এবিসি নিউজকে তিনি বলেছেন ‘অ্যামেরিকানরা দুই প্রধান দলের প্রার্থীদের নিয়ে যথেষ্ট হতাশ। এখনই সময় নতুন প্রজন্মের প্রার্থীদের সামনে আসার।’ তিনি আরও বলেন, ‘আমি নিজেকে হতাশ আমেরিকানদের সামনে বিকল্প নেতা হিসেবে হাজির করতে চাই।’

তবে ম্যাকমুলানের জন্য নির্বাচনটি সহজ হচ্ছে না। কিছু রাজ্যে ব্যালট আবেদন জমা দেওয়ার তারিখ শেষ হয়ে গেছে। সেইসব এলাকার ব্যালট পেতে তিনি সমস্যায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র:  গার্ডিয়ান

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের