চীনা রাষ্ট্রদূতকে তলব জাপানের

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৬, ১৬:০২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৬:০৮

 

পূর্ব চীন সাগর জাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে টোকিও। টানা পঞ্চম দিনের মতো পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে চীনা জাহাজের উপস্থিতি নজরে আসার পর মঙ্গলবার তাকে তলব করা হলো। শুক্রবারের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে ডেকে পাঠানো হলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা টোকিওতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেং ইয়ংহুয়াকে তলব করেছেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে চীনা রাষ্ট্রদূতকে তলবের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় চীনা রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে, এমন পরিস্থিতিতে জাপান ও চীনের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছে। চীনের একতরফা পদক্ষেপের কারণে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এটা জাপান মেনে নিতে পারে না।

এ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জনমানবহীন এ দ্বীপপুঞ্জটি জাপানে সেনকাকু এবং চীনে দিয়াউ নামে পরিচিত।

জাপান কোস্টগার্ড মঙ্গলবার জানায়, তারা এ দ্বীপপুঞ্জের চারদিকে জাপানের জলসীমায় চীনের বিভিন্ন জাহাজের উপস্থিতি লক্ষ্য করেছে। জাপান কোস্ট গার্ড একদিন আগে এ দ্বীপপুঞ্জের কাছে চীনের কোস্টগার্ডের ১৫ টি জাহাজ দেখতে পায়।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা’র সঙ্গে মঙ্গলবারের বৈঠকের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত চেং ইয়ংহুয়া। তিনি বলেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানিয়েছেন, এ দ্বীপপুঞ্জ চীনের অবিচ্ছেদ্য অংশ। তাই এখানকার পানিসীমায় চীনা জাহাজের কার্যক্রম পরিচালনা স্বাভাবিক বিষয়। এ সংক্রান্ত বিতর্ক আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম