মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে যৌনবৈষম্যপূর্ণ মন্তব্য ‘বন্দুকভক্ত’ দুয়ার্তের

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৬, ১৪:৫৭আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৪:৫৮
image

রদ্রিগো দুয়ার্তে ফিলিপাইনে  ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে এবার তার দেশের মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। শুক্রবার টেলিভিশনে প্রকাশিত এক বক্তব্যে দুয়ার্তে মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ সম্পর্কে তার তীব্র অপছন্দের কথা বলতে গিয়ে তাকে যৌনবৈষম্যপূর্ণ গালি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে ফিলিপাইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, একটি অনুষ্ঠানে করা দুয়ার্তের বক্তব্যকে কেন্দ্র করে তার সঙ্গে সংঘর্ষ শুরু হয় মার্কিন রাষ্ট্রদূতের। ওই অনুষ্ঠানে দুয়ার্তে বলেছিলেন, তিনি অস্ট্রেলীয় মিশনারির এক ‘সুন্দরী’ নারী, যাকে ১৯৮৯ সালে দাভাও কারা-বিদ্রোহের সময় যৌন নির্যাতন ও হত্যা করা হয়েছিল, তাকে ধর্ষণ করতে চেয়েছিলেন। তখন গোল্ডবার্গ এবং অস্ট্রেলীয় রাষ্ট্রদূত দুয়ার্তের বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন।
শুক্রবার দুয়ার্তে একেবারে সরাসরি যৌনবৈষম্যপূর্ণ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে। বলেন, ‘আপনারা যেমনটা জানেন, আমি লড়ছি মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে। তার ... (আমরা যৌনবৈষম্যপূর্ণ মন্তব্য প্রকাশ করি না বলে দুয়ার্তের বলা কথাটি উল্লেখ করা হলো না: বি.স)  বিরুদ্ধে। তিনি আমার কাজে বাধা দিচ্ছেন। তিনি (গোল্ডবার্গ) নির্বাচনের সময় এখানে-সেখানে বিবৃতি দিয়ে গেছেন। কিন্তু তার তা করা উচিত হয়নি।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুয়ার্তের ওই মন্তব্যের বিষয়ে আলোচনা করতে সোমবার ওয়াশিংটনে ফিলিপাইনের রাষ্ট্রদূত প্যাট্রিক দুয়াসোটোকে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এলিজাবেথ ট্রুডু বলেন, ‘আমাদের মধ্যে কথোপকথন হয়েছে। আমি মনে করি, এমন বক্তব্য কেন করা হলো, তা বুঝতে নিজেদের মধ্যে আরও ভালো সমঝোতা প্রয়োজন।’

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চার্লস হোসে ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে তিনি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কিন-ফিলিপাইন সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আরও বলেন, ‘ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান।’  

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম