অভিশংসনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু: আগস্টের শেষ সপ্তাহেই রৌসেফের বিদায়?

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৬, ১৭:৫৬আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:১৬
image

দিলমা রৌসেফ দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাময়িক পদচ্যুত প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিচার শুরুর পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ। বাজেট আইন ভঙ্গ করার দায়ে রৌসেফকে অভিযুক্ত করার পক্ষে রায় দিয়েছে সে দেশের সিনেট। উল্লেখ্য, রৌসেফের বিচার শুরুর সিদ্ধান্ত রৌসেফকে অভিশংসনে চলমান সিনেটের বিচারপ্রক্রিয়ারই অংশ। রৌসেফের বিচারের পক্ষে রায় দিয়ে তার অভিংশন প্রক্রিয়ার চূড়ান্ত পর্ব শুরু করলো ব্রাজিলের সিনেট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২৫ আগস্ট থেকে অভিশংসনের বিচার প্রক্রিয়া শুরু হবে তা ৫ দিন চলার পর ভোটাভুটিতে চূড়ান্ত রায় আসবে। চূড়ান্ত রায় বিপক্ষে গেলে তখনই পদ ছাড়তে হবে রৌসেফকে।
উল্লেখ্য, রৌসেফকে সাময়িক পদচ্যুত করতে এবং তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা না করার প্রশ্নে ১২ মে সিনেটে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে ৫৫ সিনেটর অভিশংসনের পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট পড়ে ২২টি। আর এর মধ্য দিয়ে ছয় মাসের জন্য সাময়িক পদচ্যুত হন রৌসেফ। ব্রাজিলের সংবিধান অনুযায়ী, এই ছয় মাসকে রৌসেফের অভিশংসন প্রশ্নে সিনেটের বিচারপ্রক্রিয়ার কাল হিসেবে ধরে নেওয়া হয়। বিচারপ্রক্রিয়ার ভোটাভুটিতে দুই-তৃতীয়াংশ ভোট রৌসেফের বিপক্ষে গেলে চূড়ান্তভাবে পদচ্যুত হবেন তিনি। আর ৬ মাসে এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন না করা হলে রৌসেফ বহাল থাকবেন।

মঙ্গলবার অনধিক ৬ মাসের সিনেট বিচার প্রক্রিয়ার প্রথম ধাপের অংশ হিসেবে দীর্ঘ বিতর্ক হয়। বিতর্ক শেষ বুধবার সকালে সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে রৌসেফকে অভিযুক্ত করার পক্ষে রায় আসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ভোটাভুটিতে ৫৯ জন সিনেট সদস্য রৌসেফকে অভিযুক্ত করার এবং তার বিরুদ্ধে বিচার শুরুর, তথা তার অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন। আর বিপক্ষে ভোট পড়েছে ২১টি।

মঙ্গলবার দীর্ঘ সময় ধরে সিনেটে বিতর্ক অনুষ্ঠিত হয়

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে চলমান অলিম্পিক গেমস শেষ হওয়ার চারদিন পর অর্থাৎ ২৫ আগস্ট থেকে দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের বিচার প্রক্রিয়া শুরু হবে। তা ৫ দিন ধরে চলবে। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সিনেট বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হবে।  দ্বিতীয় ধাপে নতুন করে আত্মপক্ষ সমর্থনের অনুমতি পাবেন দিলমা রৌসেফ। সর্বোচ্চ প্রাদেশিক আদালতের প্রেসিডেন্ট রিকার্ডো লেওয়ানদৌস্কির উপস্থিতিতে এ প্রক্রিয়া চলবে। এরপর তৃতীয় ধাপে ভোটাভুটিতে চূড়ান্ত রায় আসবে। সিনেটের ওই বিচার প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকবেন সুপ্রিম ফেডারেল ট্রাইবুনালের প্রধান বিচারপতি রিকার্ডো লিওয়ানডোস্কি।

তবে রৌসেফের অভিশংসনে ব্রাজিল সিনেট দেরি করতে চায় না। নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অক্টোবরের মধ্যেই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে ভোটাভুটির কাজটি শেষ করতে চায় সে দেশের সিনেট।

বিক্ষোভ করছেন দিলমা সমর্থকরা
বিবিসির খবরে বলা হয়েছে, দিলমার বিরুদ্ধে চারটি অভিযোগের তিনটি এরইমধ্যে অনুমোদিত হয়ে গেছে। ব্রাজিলে চলমান অলিম্পিক গেমস শেষ হওয়ার চারদিন পর অর্থাৎ ২৫ আগস্ট থেকে দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের বিচার প্রক্রিয়া শুরু হবে এবং তা ৫ দিন ধরে চলবে। এরপর ভোটাভুটিতে চূড়ান্ত রায় আসবে।

মঙ্গলবার বিতর্ক চলার সময় সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট রিকার্ডো লেওয়ানদৌস্কি সিনেটরদের বলেন, তারা সংবিধানের আওতায় সবচেয়ে গুরুতর কাজগুলোর একটি করছেন।

উল্লেখ্য, কংগ্রেসের অনুমোদন ছাড়া অর্থ ব্যয় করা, এবং ২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে জাতীয় বাজেটের বরাদ্দ বাড়ানোর জন্য রাষ্ট্রীয় ব্যাংক থেকে অননুমোদিত ঋণ নেওয়ার অভিযোগ ওঠে রৌসেফের বিরুদ্ধে। তার অভিশংসনেরও দাবি ওঠে। তবে রৌসেফের অভিযোগ, তেমার তার বিরুদ্ধে রাজনৈতিক অভ্যুত্থান চালাচ্ছেন। তেমারের বিরুদ্ধে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও বেশ বিক্ষোভ হয়েছে। তেমারের পদত্যাগের দাবি জানানোর কারণে অলিম্পিক ইভেন্ট থেকে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে বলেও বিতর্ক রয়েছে।

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম