আফগানিস্তানে রকেট হামলায় নিহত ৩

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৬, ০৯:২২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ০৯:২৫

নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত একদল আফগান পুলিশ সদস্য। ফাইল ছবি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে রকেট হামলায় অন্তত তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। বুধবার তালেবানদের নিক্ষেপ করা একটি রকেট একটি যানবাহনে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। চীনভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

হামলা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের মুখপাত্র জাভেদ বাশারাত জানান, প্রাদেশিক রাজধানী পুল-ই-খুমরির বাইরে এ ঘটনা ঘটে। সেখানে তালেবান যোদ্ধা ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছিল। এ সময় বন্দুকযুদ্ধে এক তালেবান যোদ্ধার মৃত্যু হয়।

তালেবানরা বাঘলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরির বাইরে দাহনা-ই-ঘোরি জেলায় বুধবার সকালে হামলা চালালে ব্যাপক বন্দুকযুদ্ধের সূত্রপাত ঘটে।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম