দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

আইসল্যান্ডে আসতে যাচ্ছে পাইরেট পার্টির সরকার!

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৬, ১০:৫৬আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১১:৩৭
image

পানামা পেপারস ফাঁসের পরিপ্রেক্ষিতে আইসল্যান্ডের রাজনৈতিক পটপরিবর্তন অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে র‍্যাডিক্যাল গণতান্ত্রিকরা। বিরোধী দল পাইরেট পার্টি আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণী প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

সিগমুন্ডুর ডেভিড গুনলাগসন-এর পদত্যাগের দাবিতে প্রায় ১০ হাজার মানুষের বিক্ষোভ

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ইউরোপের সবচেয়ে র‍্যাডিক্যাল পার্টিগুলোর একটি আইসল্যান্ডের ক্ষমতায় আসতে পারে বলে অনেক বিশ্লেষকের ধারণা। ২০১২ সালে গঠিত পাইরেট পার্টি তাদের নির্বাচনি প্রচারণার মূল অংশে রেখেছে – নির্দেশিত গণতন্ত্র, সরকারের স্বচ্ছতা, নতুন সংবিধান, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় প্রদান ইত্যাদি।

দুর্নীতি-বিরোধী অ্যাজেন্ডাকে সামনে রেখে পাইরেট পার্টি জন-সমর্থন নিজেদের দিকে টানতে সক্ষম হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রতিটা নির্বাচনি আসনেই তারা মতামত জরিপে এগিয়ে রয়েছেন বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।

পাইরেট পার্টির নেতা বিরগিত্তা জনসদোত্তির দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘আমরা ক্রমাগত জনসমর্থন অর্জন করছি, আর তা বেড়ে চলেছে। এটা খুবই অবাক করা বিষয়। কিন্তু আমরা এখন বেশ ভালোই তৈরি আছি। এটা ভয়ের কারণে নয়, বরং সাহস এবং আশাবাদই এই পরিবর্তনের চালিকাশক্তি। আমরা জনপ্রিয়, জনপ্রিয়তাবাদী নই।’  

ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৯ অক্টোবর।

পাইরেট পার্টিকে স্পেনের পোডেমস বা গ্রিসের সিরিজা পার্টির সঙ্গে তুলনা করছেন ইউনিভার্সিটি অব আইসল্যান্ডের রাজনীতি বিজ্ঞানী ইভা হেইডা ওন্নুদোত্তির। তার মতে, পাইরেট পার্টির সমর্থনের মূল ভিত্তি প্রতিষ্ঠান-বিরোধীদের ভোট।

২০১৩ সালে আইসল্যান্ডের ৬৩ আসনের পার্লামেন্ট নির্বাচনে মাত্র পাঁচ শতাংশ ভোটই তারা পেয়েছিলেন। সেই নির্বাচনের সঙ্গে আজকের পরিবর্তনকে নির্দেশ করে ইভা হেইডা বলেন, ‘প্রতিষ্ঠার তিন বছর পর তারা নিজেদের আরও ভালোভাবে উপস্থাপন করতে পেরেছেন। এটা শুধুমাত্র প্রতিবাদের কারণে পাওয়া ভোট নয়। যদি অনেক বিষয়ে তাদের স্বচ্ছ নীতি নেই, জনগণ তাদের গণতান্ত্রিক সংস্কার এবং স্বচ্ছতা বাড়ানোর মূলনীতিকেই গ্রহণ করছে।’

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট সরকার গঠনের প্রশ্নে পাইরেট নেতা জনসদোত্তির বলেন, “যারা আমাদের ‘পুরো ব্যবস্থার মৌলিক পরিবর্তন’এর নীতিকে সমর্থন করবে, তাদের সঙ্গেই আমরা জোট গঠন করতে প্রস্তুত, যা ইন্ডিপেন্ডেনস পার্টি গ্রহণ করবে না বলে জানিয়েছে।

তিন বছরেই পাইরেট পার্টি পরিণত হলো আইসল্যান্ডের সবচেয়ে বড় পার্টিতে

তিনি আরও বলেন, ‘নিজেদের দিকে তাকিয়ে আমি মনেকরি, আমরা সরকার চালাতে সক্ষম। আসলে, আমরা এই কাজ তো এর আগে করিনি আর এমন কেউ নেই, যারা আমাদের দিক-নির্দেশনা দেবেন। আমরা এই কাজটা সতর্কতার সঙ্গে করব। আমরা এ কাজ একেবারেই ভিন্নভাবে করবো।’

এদিকে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সিগুরদুর ইনগি জোহানেসন নির্ধারিত সময়ের ছয় মাস আগেই নির্বাচনের সম্ভাব্য তারিখ উল্লেখ করে বলেছেন, ‘আমরা চাইছি চলতি বছরের ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হোক। বসন্ত এবং গ্রীষ্মে পার্লামেন্টে বিষয়গুলো যেভাবে এগিয়েছে, তাতে আমরা আগাম নির্বাচনের বিষয়ে আশাবাদী।’

এর আগে জোহানেসন পার্লামেন্টে আগাম নির্বাচনের বিষয়ে বিতর্কে সব দলের নেতাদের অংশগ্রহণের আহ্বান জানান। তারা ছয় মাস আগেই নির্বাচন আয়োজনে সম্মতি জানিয়েছেন। এর পরই প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলেন।

চলতি বছরের এপ্রিলে পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথি, যা পানামা পেপারস নামে পরিচিত, সেখানে দেখা যায়, আইসল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কোটি কোটি ডলার ফাঁকি দিতে দেশের বাইরে এমন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, যেখানে অর্থ পাচার ও কর ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। ২০০৭ সালে সিগমুন্ডুর ও তার স্ত্রী একটি অফশোর কোম্পানি ক্রয় করেছেন। যে কোম্পানিটি আইসল্যান্ডের তিনটি ব্যাংকের বন্ডের মালিক ছিল। ওই বছর আর্থিক মন্দার সময় লোকসানের মুখে পড়ে ব্যাংক তিনটি বন্ধ হয়ে যায়। শুধু প্রধানমন্ত্রী ও তার স্ত্রী নন, তার মন্ত্রিসভার অনেক সদস্যেরও বিদেশে অবৈধ ও গোপন সম্পত্তি রয়েছে। এই তথ্য ফাঁসের একদিন পরই (৫ এপ্রিল) পদত্যাগ করেন সিগমুন্ডুর।

তখন সিগমুন্ডুর ডেভিড গুনলাগসন-এর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী রিকইয়াভিকে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন প্রায় ১০ হাজার মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের দাবিতে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন ২৮ হাজার মানুষ।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম