হঠাৎই যৌনকর্মীদের খোঁজ নিলেন পোপ, বললেন ‘শক্ত থাকতে হবে'

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৬, ১২:৩৪আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১২:৩৬
image

হঠাৎই যৌনকর্মীদের খোঁজ নিলেন পোপ, বললেন ‘শক্ত থাকতে হবে' আকস্মিক সাবেক ২০ যৌনকর্মীর খোঁজখবর নিলেন পোপ ফ্রান্সিস। তাদের সাহসী হওয়ার পরামর্শ দিলেন। বললেন, মানসিকভাবে ‘শক্ত থাকতে’ হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতালির রাজধানী রোমে সাবেক ওই যৌনকর্মীদের জন্য তৈরি করা এক আশ্রয়কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তাদের এইসব পরামর্শ দিয়েছেন পোপ।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ২০ সাবেক যৌনকর্মীকে তাদের দালালের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ক্যাথলিক দাতব্য প্রতিষ্ঠানের অধীনে রোমে একটি অ্যাপার্টমেন্টে তাঁদের রাখা হয়েছে তাদের। সেখানেই তাদের সঙ্গে দেখা করেছেন পোপ ফ্রান্সিস।
ওই নারীদের সবার বয়স ৩০-এর মতো। চাকরি দেওয়ার কথা বলে ইতালিসহ বিভিন্ন দেশে তাদের পাচার করা হয়ে থাকে। রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর ভ্যাটিকান থেকে বলা হয়েছে, এসব নারীর ওপর ভয়াবহ শারীরিক নির্যাতন চালানো হয়। এখন তাদের সুরক্ষায় রাখা হয়েছে।
সাবেক ওই যৌনকর্মীদের সঙ্গে এক ঘণ্টার বেশি কথা বলেন পোপ। এদের মধ্যে নাইজেরিয়ার সাতজন, রোমানিয়ার ছয়জন, আলবেনিয়ার চারজন। বাকি তিনজন ইতালি, তিউনিসিয়া ও ইউক্রেনের নাগরিক। পোপ ফ্রান্সিস তাঁদের পাশে বসেন। কীভাবে জোর করে তাঁদের যৌনকর্মে বাধ্য করা হয়েছিল, সেই সব গল্প শোনেন তিনি।
সাবেক এই যৌনকর্মীদের সবাইকে শক্ত থাকতে বলেন ৭৯ বছর বয়সী পোপ। তিনি আবারও  বলেন, মানবপাচার হচ্ছে মানবতাবিরোধী অপরাধ।
/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম