আইএস জঙ্গিদের হঠাতে মসুলে অগ্রসর হচ্ছে ইরাকি ও কুর্দি বাহিনী

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ১৬:৫১আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৬:৫১
image

 

আইএস জঙ্গিদের হঠাতে মসুলে অগ্রসর হচ্ছে ইরাকি ও কুর্দি বাহিনী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে (ইসলামিক স্টেট) হঠাতে গুরুত্বপূর্ণ ইরাকি শহর মসুলের দিকে পা বাড়িয়েছে ইরাকি ও কুর্দি বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে।  
রয়টার্সের খবরে জানানো হয়েছে, মসুলের দিকে অগ্রসর হওয়ার পথে ইরাকি বাহিনী আইএস-এর দখল থেকে চারটি গ্রামকে মুক্ত করেছে। রবিবার ভোর থেকে কুর্দি বাহিনী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় আইএস অবস্থান লক্ষ্য করে হামলা চালায় বলে এক কুর্দি কর্মকর্তা জানিয়েছেন।
মসুলের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ওয়ার্দাক থেকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি জানিয়েছেন, ভারী গোলাবর্ষণ ও বেশ কয়েকটি বিমান হামলার মাধ্যমে অভিযান শুরু করা হয়।
কুর্দি স্বায়ত্তশাসিত এলাকার পেশমেরগা বাহিনী এবং ইরাকের সরকারি বাহিনী মসুলের আশেপাশের গ্রামগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নগরীতে হামলা চালাবে বলে মনে করা হচ্ছে। তারা ইতোমধ্যে তাল হামিদ, কারকাশা, আবজাখ এবং কুরা তাখ নামে চারটি গ্রাম নিজের দখলে নিয়েছে। সাতি গ্রামে সংঘর্ষ চলছে বলে জানা গেছে।
পেশমেরগা বাহিনী এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে বলে জানা গেছে। তারা আইএস-এর পোঁতা বোমা নিষ্ক্রীয়করণ করছে, যেন ইরাকি বাহিনী সামনে এগোতে পারে। মসুলের চারিদিকে নিজেদের অবস্থান শক্তিশালী করে চূড়ান্ত অভিযান চালানো হবে বলে তারা জানিয়েছে। এ লক্ষ্যে ইরাকি বাহিনীর পাশাপাশি তারও প্রস্তুতি নিচ্ছেন।  এদিকে দক্ষিণাঞ্চল দিয়ে মসুলে এগিয়ে আসছে ইরাকি বাহিনী।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ২০১৪ সাল থেকে আইএস-এর দখলে রয়েছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটি।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/বিএ/

 

 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম