প্রয়াত স্বৈরশাসকের দাফন নিয়ে ফিলিপাইনে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ১২:৫৭আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৩:০০

প্রয়াত স্বৈরশাসকের দাফন নিয়ে ফিলিপাইনে বিক্ষোভ ফিলিপাইনের প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে ‘বীরোচিত’ সম্মানের সঙ্গে সমাহিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শতাধিক মানুষ। জাতীয় বীরদের সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করার পরিকল্পনার প্রতিবাদ জানাতে রবিবার রাজধানী ম্যানিলায় বিক্ষোভে অংশ নেন কয়েকশ মানুষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্য সিএনএন।

ফিলিপাইনের  ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে নিজ শহর দাভাওয়েও এ পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মানবাধিকারকর্মীরা।

পরিকল্পনা অনুযায়ী, বিশেষ ব্যবস্থায় কাচের বাক্সে সংরক্ষিত ফার্দিনান্দ মার্কোস-এর দেহ আগামী মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলে তার এলাকা থেকে ম্যানিলায় স্থানান্তর করা হবে। সেখানে জাতীয় বীরদের সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হবে।

ফিলিপাইনের প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস ১৯৮৯ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর প্রদর্শনের জন্য পারিবারিকভাবে তার মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়। একইসঙ্গে পরিবারের পক্ষ থেকে তাকে জাতীয় বীরদের সমাধিক্ষেত্রে সমাহিত করার দাবি জানানো হয়।

সম্প্রতি ফিলিপাইনের  ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে সাবেক স্বৈরশাসক মার্কোসকে বীরোচিত মর্যাদায় সমাহিত করার পরিকল্পনা করেন। এজন্য তিনি সেনাবাহিনীকে প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দেন। রদ্রিগো দুয়ার্তে’র দাবি, সাবেক প্রেসিডেন্ট হিসেবে মার্কোস বীরোচিত মর্যাদায় সমাহিত হওয়ার দাবিদার। মূলত প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের প্রতিবাদ করছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের একজন ফিলিপাইনের সিনেটর রাইসা হনটিভেরস মার্কোসকে ‘জাতীয় বীরদের অনুশোচনাহীন শত্রু’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ কাজ করলে আমরা বিশ্বে হাস্যকর জাতিতে পরিণত হব।’

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের